গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

গঙ্গাসাগরে গিয়ে প্রথমেই তিনি কপিলমুনির আশ্রমে পুজো দেন। আশ্রম চত্বরে আগে থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দলীয় বৈঠক সারতে রবিবার (২৭ সেপ্টেম্বর) কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সফর চলাকালীন সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গঙ্গাসাগরে গিয়েছেন তিনি। তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাতে জোর দেওয়া হয়। গঙ্গাসাগরে গিয়ে প্রথমেই তিনি কপিলমুনির আশ্রমে পুজো দেন। আশ্রম চত্বরে আগে থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভক্ত ও দর্শনার্থীদের চলাচলের উপরেও নজর রাখা হয়।

নীতিন নবীনের পুজো দেওয়ার কর্মসূচীকে কেন্দ্র করে একাধিক প্রস্তুতি নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আশ্রম চত্বরের আশপাশে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। নিতিন নবীনের এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাজায়েদিন সকালে গঙ্গাসাগরে পৌঁছে স্নান সেরে কপিল মুনির আশ্রমের দর্শন করেন নিতিন নবীন।

পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, ‘আমার অনেক সৌভাগ্য, আজ গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমের দর্শন পেলাম। খুব শীঘ্রই গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে। যেভাবে এখানে মানুষ আমাদের ভালবাসা জানাচ্ছেন, কথা দিচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতিসহ আমরা সকলে মানুষের সেবায় নিমজ্জিত থাকব।’ গঙ্গাস্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার পর হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সর্বভারতীয় সভাপতি।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পর প্রথমবার রাজ্যে এলেন নিতিন নবীন। কলকাতায় এসে গতকালই নিউটাউন কনভেনশন সেন্টারে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর তিনি নির্দেশ দেন, দলে নতুন যারা আসছেন, তাঁদের সকলের বিষয়ে খোঁজখবর নিয়ে তবেই সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে জেলা নেতৃত্বকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। 

 

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ