কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহা বিপাকে পড়লেন বীরভূমের দাপুটে নেতা কাজল শেখ। এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেসের ১৯ জন সদস্য। সেই দলে রয়েছেন বিকাশ রায়চৌধুরী-সহ একাধিক কর্মাধ্যক্ষ ও সাধারণ সদস্য। হাঁসনের বিধায়কের পাশাপাশি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি পদেও রয়েছেন কাজল শেখ। তাঁকে সেই গদি থেকে নামাতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন তৃণমূলের সদস্যরা।

আরও পডুন: গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

আজ, মঙ্গলবার কাজলের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছেন ১৯ জন তৃণমূল সদস্য। সেই সই সম্বলিত চিঠি জেলাশাসকের কাছে পাঠিয়েও দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, এদিন সেই চিঠি জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি-সহ কয়েকজন আধিকারিকের কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে খয়রাশোলের জেলা পরিষদের সদস্য নবগোপাল বাউরি বলেন, ‘দীর্ঘদিন ধরে সভাধিপতি আসছেন না। মানুষের কাজ পেতে সমস্যা হচ্ছে। অর্থ এসে পড়ে আছে। স্থায়ী সমিতির বৈঠকও দীর্ঘদিন হয়নি। তাই মানুষের স্বার্থে আমরা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি।’

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে গিয়ে নিস্তার পাচ্ছেন না কাজল শেখ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কাজলের বিরুদ্ধে এদিন যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে তার মূল উদ্যোক্তা হলেন বিকাশ রায়চৌধুরী। তিনি বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনৈতিক মহলের ধারণা, অনুব্রতই বকলমে কাজলকে গদিচ্য়ুত করতে চাইছে। তাই বিকাশ রায়চৌধুরীকে দিয়ে হাঁসনের বিধায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ছক করেছেন কেষ্ট মণ্ডল। বীরভূমে কাজল ও অনুব্রতের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে থাকতে দুই বাহুবলী নেতার রাজনৈতিক লড়াই দেখেছে বঙ্গবাসী। এখন সরকারে না থেকেও ঋত তৃণমূল শিবিরে থাকা দুই নেতার দ্বন্দ্ব সামনে আসতে শুরু করেছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের