গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

মঙ্গলবার (৪ অগস্ট) সকালে সাগর দিঘি থানার মনিগ্রাম এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় লোকেশ রাজমল্ল নামের ওই বিজেপি কর্মীর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাগরদিঘিতে। আজ, মঙ্গলবার (৪ অগস্ট) সকালে সাগর দিঘি থানার মনিগ্রাম এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় লোকেশ রাজমল্ল নামের ওই বিজেপি কর্মীর দেহ। স্থানীয় সূত্রের খবর, গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপিকর্মী। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে আজ সকালে গলায় গাছের লতা প্যাঁচানো অবস্থায় একটি ঝোপের ধারে তাঁকে দেখতে পায় স্থানীয়রা। সারা শরীর রক্তাক্ত ছিল তাঁর।

স্থানীয়দের কথায়, এলাকায় বিজেপি কর্মী হিসেবে খুবই সক্রিয় ছিলেন তিনি। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিন্তু কেন বা কী কারণে তাঁকে খুন করা হল? কী ভাবে তাঁকে খুন করা হল? কে বা কারা এই হত্যা কাণ্ডে জড়িত? সবটাই জানতে এখন তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে পুলিশ জানিয়েছে।

তবে এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, লোকেশকে খুন করা হয়েছে। আর এটি পরিকল্পিত খুন। এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যে ভাবে লোকেশের দেহ পড়েছিল, এটা খুন ছাড়া অন্য কিছু নয়। রাতে বাড়িতে ফেরেননি তিনি। বারবার ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। সকালে রক্তাক্ত, গাছের লতা প্যাঁচানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। তবে গোটা ঘটনার নেপথ্যে কী রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা