রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখেই বড় বড় বাতেলা। কাজের বেলায় অষ্টরম্ভা। নিজেদের রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ঘোষণা করলেও নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আগামী ৬ অক্টোবর রাজ্যের এই দুই আসনে উপ নির্বাচন। নিজের গড় রেজিনগরে ছেলেকে প্রার্থী ঘোষণা করে ভোটের খেলায় অনেকটাই এগিয়ে গিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। রাজ্যের শাসকদল অর্থাৎ বিজেপি যে কোনওদিন দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। কিন্তু নিজেদের প্রধান বিরোধী দল বলে দাবি করা ঋতব্রত তৃণমূল এখনও প্রার্থী খুঁজতে গিয়ে খাবি খাচ্ছে। সূত্রের খবর, জমানাত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে কেউ নন্দীগ্রাম ও রেজিনগর দুই আসনে দাঁড়াতে চাইছেন না ঋত শিবির থেকে।

আরও পডুন: ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

সংখ্যালঘু ফ্যাক্টরের জন্য রেজিনগরে এক দলীয় প্রার্থী রাজি হলেও নন্দীগ্রামের ছায়া মাড়াতে চাইছেন না ঋতদের শিবিরের কোনও নেতা। তাই অজুহাত খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম আসনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। কখনও মদন মিত্র, কখনও ঋজু দত্ত ও আবার কখনও খোদ রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করছেন নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে। তাঁদের শর্ত, মমতা ওই আসনে ভোটে লড়লে ঋতব্রত শিবির কাউকে প্রার্থী করবে না। কিন্তু বিষয়টা ঠিক অন্য। রাজনৈতিক মহলের জল্পনা, নন্দীগ্রামে কাউকেই প্রার্থী হিসেবে রাজি করাতে পারছে না ঋতব্রত-সন্দীপন সাহাদের বিদ্রোহী শিবির। সেক্ষেত্রে আদৌ এই আসনে কোনও প্রার্থী বিরোধী দল দিতে পারবে কিনা সন্দেহ রয়েছে। একদিকে তৃণমূলের দুই শিবিরের সিম্বল ও নামের বিষয়ে আগামিকাল শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তারপরেও উপ নির্বাচনে কোনও প্রার্থী দিতে আদৌ ঋতব্রতরা পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল