লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

লিফট সারাই করতে গিয়ে মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের বহুতল থেকে পড়ে মৃত্যু হল বাংলার ২১ বছরের যুবকের। মৃতের নাম সুরজ মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিফট সারাই করতে গিয়ে মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের বহুতল থেকে পড়ে মৃত্যু হল বাংলার ২১ বছরের যুবকের। মৃতের নাম সুরজ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে। তাঁর বাবার নাম হাসান মণ্ডল। তেমন কাজ করেন না তিনি। মাঠে-ঘাটে চাষাবাদ করেন। তাই রোজগারের তাগিদে মাত্র ২১ বছরেই ঘর ছাড়েন তিনি। মহারাষ্ট্রে চলে যান তিনি। পরিবার নিয়ে থানে জেলার মুমরা এলাকায় থাকতেন সুরজ।
সেখানেই দীর্ঘদিন ধরে এক বহুতলে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রের খবর, দিন দুয়েক আগে ওই বহুতলের লিফটে সমস্যা দেখা গিয়েছিল। সেটাই সারাই করতে যুবকের ডাক পড়ে। লিফট সারাইয়ের জন্যে ২১ তলার উপরে উঠে তিনি কাজ শুরু করেন। তখনই আচমকা ২১ তলা থেকে নিচে পড়ে যান তিনি। বিষয়টি দেখার পর আশেপাশের লোকজন ছুটে আসেন রক্তাক্ত অবস্থায় তাঁকে ধরাধরি করে কাছের হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতলে নিয়ে যাওয়ার আগেই সুরজের মৃত্যু হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসকেরা। এই ঘটনায় যুবকের বাড়ি গোবিন্দপুরে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুরজের বাবা-মা। তবে সুরজের বিয়ে হয়েছিল কিনা জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। কবে সুরজের দেহ তাঁর বসিরহাটের বাড়িতে নিয়ে যাওয়া হবে, তাও জানা যায়নি। সুরজের মৃত্যুর খবরে গোটা গোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন ছেলেকে শেষবার নিজের চোখে দেখার অপেক্ষায় রয়েছেন সুরজের বৃদ্ধ বাবা-মা। 

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল