লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া সেতু, মিরিকে ধসে মৃত ৯

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গ। পুজোর সময় বিপর্যয় না আসলেও, শেষ লগ্নে এসে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ধস নেমে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায়। মিরিকে ধস নেমে ৯জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল বেশ কয়েক দিন ধরে। শনিবারে প্রবল বৃষ্টি হয় উত্তরবঙ্গ জুড়ে। এর প্রভাবে বিজন বাড়ির ফুলবাজারে ভেঙে গিয়েছে রাস্তা। সেখানে একাধিক পর্যটকের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে।। প্রবল বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে দুধিয়া সেতু। নাগরাকাটা সহ একাধিক এলাকা জলবন্দী হয়ে পড়েছে। প্রায় ২০০ পরিবার সেখানেই আটকে রয়েছে।

জানা গিয়েছে রাতের একটানা বৃষ্টির জেরে দুধিয়া সেতুর লোহার একাংশ ভেঙে যায়। এর জেরেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি ও মেডিকেল সরাসরি যোগাযোগ ব্যবস্থা। ধস এনেছে আরও একাধিক জায়গায়। তার মধ্যে রয়েছে ঋষিখোলা, পেডং। দুর্যোগের জেরে বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধু হয়ে গিয়েছে দার্জিলিং থেকে কালিম্পং এর যোগাযোগের একাধিক রাস্তা। দার্জিলিংয়ের বিশক হাউজের কাছে ভস নামায় সেখানে পাথর সারানোর কাজ চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ। পুজোর মধ্যে বহু পর্যটক ঘুরতে যান উত্তরবঙ্গে। এই দুর্যোগের কারণে সেখানে আটকে পড়েছেন বহু মানুষ।

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তাই এই দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেই কম বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে।। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার কথা, তাই সেখানে জারি হয়েছে হলুদ সর্তকতা। সব জেলাতেই কমবেশি দমকা বাতাস বইবে।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়