ভাসছে উত্তর, জলের তলায় রেললাইন, বাতিল একের পর এক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে প্রবল বৃষ্টিতে ভেসেছিল দক্ষিণবঙ্গ। সে জলযন্ত্রণা ভোগ করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণের বাসিন্দাদের। পুজোর পরে একই চিত্র উত্তরবঙ্গে। ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের। ভয়াল রূপ নিয়েছে উত্তরের বালাসন। জলের তোড়ে ভেঙেছে ব্রিজ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। নদীপাড় লাগোয়া বাড়ি সম্পূর্ণ ধসে গিয়েছে। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন আতঙ্কিত স্থানীয়রা। একরাতের টানা বৃষ্টিতে পর্যটকদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া বালাসন ফুঁসছে। প্রবল ধস নেমেছে সিকিমেও। ইতিমধ্যেই মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এক শিশু সহ মোট তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

ধূপগুড়ি থেকে ফালাকাটার ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত জল থই থই অবস্থা। মুখ থুবড়ে পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। বাংলা-সিকিম লাইফলাইন কার্যত ধ্বস্ত। শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তায় ধস নেমেছে। লিখুভির শ্বেতীঝোরার ভয়াবহ অবস্থা। বন্ধ কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করে ঘুরপথে চলছে বহু ট্রেন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পর্যটকদের ফেরাতে দেওয়া হয়েছে বিশেষ বাস। ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয়ট্রেন। সুকন্যা মহানদী স্টেশনের মাঝে ধস নামায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে জলঢাকা। একই অবস্থা তিস্তারও। দার্জিলিংয়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ৬ অক্টোবর উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই উত্তরবঙ্গের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি।

শিলিগুড়ি থেকে কোচবিহার বা আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী যে সব ট্রেন রয়েছে সেগুলিকে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। কথা ছিল সেবকে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য বেশ কিছু ট্রেনকে নিয়ন্ত্রিত করতে হবে, ফলে ট্রেন সংখ্যা এমনিতেই কম ছিল। টানা বৃষ্টিতে এমন বিপর্যয় দেখা দেওয়ার ফলে স্বল দূরত্বের ট্রেনগুলিকে যেরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে, তেমনই দেখা হচ্ছে হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসা বা যাওয়ার ট্রেনগুলিকে বাতিল করা যাবে কিনা। বাতিল না হলেও ট্রেন শিলিগুড়ির পর চলবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেক্ষেত্রে অসমের দিকে যে ট্রেনগুলি যাবে সেগুলি আদৌ যাবে কিন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

১. নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জংশন-নিউ জলপাইগুড়ি টুরিস্ট স্পেশাল ট্রেন

২. ধুবড়ি-শিলিগুড়ি জংশন DEMU

৩. শিলিগুড়ি জংশন-বামনহাট এক্সপ্রেস

ঘুরপথে চালানো হচ্ছে এই ট্রেনগুলি

১. ৪ অক্টোবরের শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে

২. ৫ অক্টোবরের আলিপুরদুয়ার জংশন-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে

৩. ৫ অক্টোবরের কামাক্ষ্যা-ডক্টর আম্বেদকর নগর এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে

সংক্ষিপ্ত করা হয়েছে যে রুটগুলি

১. আলিপুরদুয়ার শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস (বিন্নাগুড়ি পর্যন্ত যাবে)

২. শিলিগুড়ি ধূপগুড়ি DEMU (গুলমা পর্যন্ত যাবে)

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ