উত্তর ২৪ পরগনা বিরোধী শূন্য করার ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : ৩৩ বিধানসভায় এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। এবার লড়াই হবে শিক্ষা দেওয়ার জন্য। বারাসতের কাছারি ময়দানের রণসংকল্প সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২ মাসে ৯২ জনের মৃত্যু হয়েছে। এর দায় কার? যাদের জন্য এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, বাংলা তাঁদের জবাব দেবে না? বিধানসভা নয়, বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে। বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই। এমন শিক্ষা দিতে হবে, যাতে আগামী ১০০ বছরে তাদের কুনজর বাংলায় না পড়ে।

দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, উত্তর ২৪ পরগনায় দায়িত্ব নিতে হবে, ৩৩-০ করার। বিজেপিকে ৫০-র নিচে নামানোর দায়িত্ব তিনি নিজে নেবেন। উন্নয়নের মাধ্যমে ভালবাসার ঝণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারও দয়া চাই না। এখানেই তুলে এনেছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। বলেছেন, রাস্তা তৈরির টাকা আটকে দিয়েছে কেন্দ্র। বাংলার সরকার সেই কাজ করেছে। রাজ্যএর কোষাগার থেকে ৮ হাজার কোটি টাকা খরচ করে বাংলাজুড়ে ২০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির কথা ঘোষণা করেছেন। সেই কাজ চলছে. ২-৩ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। বাংলার মানুষের বাড়ির টাকাও আটকে রাখা হয়েছে। সেই টাকাও দিয়েছে বাংলার সরকার। বাংলাকে মারতে চাইলে নিজের মৃত্যু হবে।

সোমবার এসআইআর মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্টে হারিয়েছেন, এবার এপ্রিলে ভোটেও হারাবেন।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি