মিড ডে মিল নিয়ে সামান্য গাফিলতিকেও রেয়াত নয়, বিজ্ঞপ্তি পাঠানো হল স্কুল শিক্ষা দফতরে

উল্লেখ্য, বিভিন্ন সময়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনার খবর পেয়েছে রাজ্য। সেই বিষয়েই সতর্ক থাকতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল শিক্ষা দফতরকে নয়া নির্দেশ রাজ্যের। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছে রাজ্যের তরফে। প্রধানত চারটি বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে সমস্ত স্কুলকে। উল্লেখ্য, বিভিন্ন সময়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনার খবর পেয়েছে রাজ্য। সেই বিষয়েই সতর্ক থাকতে বলা হয়েছে। খাদ্যে বিষক্রিয়া এড়াতে চারটি ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 

চারটি নির্দেশ: মিড ডে মিল (MID DAY MEAL) যারা সাপ্লাই করেন তাঁরা যেন প্রশিক্ষণপ্রাপ্ত হন। রান্নার কাজ যারা করেন তাঁরাও যেন প্রশিক্ষণপ্রাপ্ত হন। মিড ডে মিলের জন্য বরাদ্দ স্টোর রুম ভালভাবে সাফাই করতে হবে, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা যাবে না, চালাতে হবে নিয়মিত ইন্সপেকশন। ফুড পয়জনিংয়ের খবর এলেই তা গোপন না রেখে জানাতে হবে রাজ্য ও কেন্দ্রকে। 

উল্লেখ্য, ২০২০ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। দীর্ঘ ২ বছর পরে সম্প্রতি বেড়েছে সেই বরাদ্দ। প্রাথমিকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমান বরাদ্দ ছিল মাথা পিছু ৪ টাকা ৯৭ পয়সা। এখন তা মাথাপিছু ৪৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। উচ্চ প্রাথমিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাথা পিছু বরাদ্দ ছিল ৭ টাকা ৪৫ পয়সা। এখন তা ৭২ পয়সা বেড়ে মাথাপিছু হয়েছে ৮ টাকা ১৭ পয়সা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়