এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা। শুধু তাই নয়, এসি বাসে চেপে নৈহাটি থেকে বারাকপুর, ডানলপ, এমনকি শিয়ালদহতেও পৌঁছনো যাবে। নৈহাটি বাস টার্মিনাসে চালু হল ১০টি নতুন এসি বাস পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হবে না হয়রানি! নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা। শুধু তাই নয়, এসি বাসে চেপে নৈহাটি থেকে বারাকপুর, ডানলপ, এমনকি শিয়ালদহতেও পৌঁছনো যাবে। নৈহাটি বাস টার্মিনাসে চালু হল ১০টি নতুন এসি বাস। যার গন্তব্য হবে নৈহাটি টু জোকা। আজ, রবিবার (১৬ অগস্ট) নৈহাটি বাস টার্মিনাসে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ। এই বাসের স্টপেজ হবে শ্যামনগর, বারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট, ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদহ, আলিপুর এবং সর্বশেষ স্টপেজ হবে জোকা। প্রতি আধঘণ্টা অন্তর চলবে বাসগুলি।

নৈহাটি থেকে জোকা পর্যন্ত এই রুটে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০টি বাস নামানো হয়েছে। যাত্রী আগ্রহ বুঝে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস পরিবহন মন্ত্রীর। এই বাস পরিষেবা চালু হওয়ায় নৈহাটি, শ্যামনগর, বারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকার যাত্রীদের কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, প্রতিদিন কর্মসূত্রে বা অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য এই পরিষেবা তাঁদের অনেক হয়রানি কমাবে।

এদিন, উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, নৈহাটি বাস টার্মিনাসকে কেন্দ্র করে আগামী দিনে আরও একাধিক রুটে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।নৈহাটি থেকে শুধু কলকাতা ও আশপাশের এলাকাই নয়, আগামী দিনে পুরুলিয়া এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তেও বাস পরিষেবা চালুর পরিকল্পনা চলছে। তবে নতুন এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি নৈহাটির বাসিন্দারা। তাঁদের আশা, আগামী দিনে আরও নতুন রুট যুক্ত হলে নৈহাটি থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরাসরি যাতায়াতের সুযোগ আরও বাড়বে।

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার