জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ জুন থেকে রেশনে রাজ্যবাসী উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী পাবেন। একই সঙ্গে আটার বদলে এবার থেকে রেশনে গম(Wheat) দেওয়া হবে। ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী(Food Minister) অশোক কীর্তনিয়া। রাজ্যে খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘রেশনে এবারে আটা(Flour) দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে। নিম্নমানের চাল দেওয়া হতো, তেমনটাই অভিযোগ ছিল। সেই নিম্নমানের চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারি যা নিয়ম সেই অনুযায়ী কাজ চলবে। তবে মানুষের খাবারের মান নিয়ে কোন আপোষ করবে না রাজ্য সরকার।’ দীর্ঘদিন বাদে রাজ্যে রেশন দোকানে আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে গম কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেটাই মানুষের হাতে তুলে দেওয়া হবে। হঠাৎ আটা দেওয়ার সিদ্ধান্ত বাতিল কেন করা হল? সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ময়দা তৈরির পর যে অবশিষ্ট থাকতো সেটাই আটার সঙ্গে মিশিয়ে রেশনের মাধ্যমে দেওয়া হত। পশ্চিমবঙ্গের মানুষের খাবার নিয়ে এই দুর্নীতি হয়েছে। তাই এবার আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে গম দেওয়ার ক্ষেত্রেও রেশন দোকানগুলিতে করা নজর রাখবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে যে গম পাঠানো হচ্ছে সেটা যদি বদল করে কোনও রেশন দোকান, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

আরও খবর: ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দোকানে গুণমানের পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ ছিল বিগত রাজ্য সরকার। খাদ্য দফতরের দুর্নীতি শিকড় পর্যন্ত পৌঁছানোর আশ্বাস দিয়েছেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া(Food Minister Ashok Kirtania)। রাজ্যের খাদ্যমন্ত্রীর আরও দাবি, সাত দিন অপেক্ষা করুন। দেখুন, কি ঘটে রেশন দোকানগুলিতে। খাদ্যমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গের মানুষ বিগত ১৫ বছর রেশন থেকে যে খাবার পেয়েছে সেগুলি খুব নিম্নমানের এবং পচা খাবার ছিল। নতুন বিজেপি সরকারের আমলে সেই খাবার মানুষ আর পাবে না। এখন থেকে রেশন দোকানে অনেক উন্নতমানের খাবার দেওয়া হবে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার