ছুটির দিনে অনেকটাই কমল কোভিডে মৃত্যুর সংখ্যা

তার মধ্যে ৭৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কিছুটা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেল আগের দিনের তুলনায়। কমল মৃত্যুও। শনিবার রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৭৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এদিকে শনিবার রাজ্যের মৃত্যু হয়েছিল ১১ জনের। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৯ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যের ১৪৬টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৭৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৩। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ, অবশ্য একই রয়েছে।

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ৯ জন। যার ফলে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায়। ওই দুই জেলায় একদিনে মারা গিয়েছেন ২ জন করে। কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। তবে মৃত্যুশূন্য দিন পার করেছে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৩০ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৩৯ হাজার ৯৭৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩১ শতাংশে। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৯। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৭ হাজার ৬৮৩।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য