শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে হেরেও শিক্ষা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আস্ফালন করেই চলেছেন তারা। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে এমনই আপত্তিকর মন্তব্য করে বসলেন এক তৃণমূল কর্মী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা মহম্মদ আশরাফ। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে একটি পোস্ট করেছিলেন। অভিযোগ, সেই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই পোস্টটি দেখে নেন স্থানীয় বিজেপি কর্মীরা। তারপরেই বেনাচিতি এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মহম্মদ আশরাফের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পরে গিয়ে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গেরুয়া শিবিরের কর্মীরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় আশরাফের পোস্ট এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হয়। সবদিক খতিয়ে দেখেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পডুন: ‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

ধৃতকে আজ, শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ আশরাফকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানায়। আদালত শুনানি শেষে তৃণমূল কর্মীকে তিন দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন