‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দ্রিমা ভট্টাচার্যের উপর অন্ধবিশ্বাস করাই কাল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের! কঠিন সময়ে দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে মমতাকে বিপাকে ফেলে দিয়েছেন চন্দ্রিমা। নাম ও প্রতীক নিয়ে যখন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়ে কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ঠিক তার দুদিন আগেই তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। গত জুন মাসের ৩ তারিখেই ওই পদে চন্দ্রিমাকে বসিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

যদিও দল ভাঙনের মুখে চন্দ্রিমাকে এত বড় পদে বসাতে ইচ্ছুক ছিলেন না বর্ষীয়ান নেতারা। মমতাকে সেই কথা বলেও ছিলেন সৌগত রায়রা। কারণ চন্দ্রিমার একটা দলবদলের ইতিহাস রয়েছে। কংগ্রেসের দুঃসময়ে সঙ্গ  ছেড়ে এসেছিলেন তৃণমূলে। এখন রাজ্যে ক্ষমতাতে নেই ঘাসফুল শিবির। মধু খাওয়ায় শেষ হয়ে গিয়েছে চন্দ্রিমার। তাই শিবির বদলাতে বেশিক্ষণ সময় নেবেন না তিনি। তৃণমূলনেত্রীকে ঠিক এই কথা বলেই সাবধান করেছিলেন দলের বর্ষীয়ান নেতারা। তবুও ছায়াসঙ্গী হিসেবে থাকা চন্দ্রিমার উপর অগাদ ভরসা করেছিলেন মমতা। বসিয়েছিলেন দলের রাজ্যস্তরের সর্বোচ্চ পদে। কঠিন সময়ে সেই পদটাই ছেড়ে দিলেন চন্দ্রিমা। আজ ঠকতে হল মমতাকেই। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও কালীঘাট শিবির ছাড়বেন চন্দ্রিমা, এই কথা অনেকদিন আগের থেকেই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তেমনটাই জানিয়েছেন তৃণমূলনেত্রী। ফেসবুক লাইভে এসে চন্দ্রিমার শিবির ত্য়াগ প্রসঙ্গে মমতা বলেন, ‘ওঁর ছেলে আগেই চলে গিয়েছিল বিদ্রোহীদের শিবিরে। অনেক দিন ধরেই পদত্যাগ করবেন বলে বলছিলেন। আমাকে সেই কথা জানিয়েও ছিলেন। আমি কাউকে দোষ দিই না। কারও কোনও বোঝা থাকতে পারে। কিন্তু, আমি মাথা নত করব না। আমি লড়াই চালিয়ে যাব।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের