চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

Share:

নিজস্ব প্রতিনিধি:  চিকিৎসার নামে ঝাড়ফুঁক। আর সেই সুযোগেই ১৫ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ‘ওঝা’র বিরুদ্ধে। । চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে আতাউর রহমান মোল্লা (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছিল ওই নাবালিকা। মেয়েকে চিকিৎসার জন্য এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর মা। অভিযোগ, চিকিৎসার সময় ঝাড়ফুঁকের কথা বলে নাবালিকাকে আলাদা জায়গায় নিয়ে যান অভিযুক্ত। এরপর তার পোশাক খুলিয়ে শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী যৌনাঙ্গে  আঙুল প্রবেশেরও অভিযোগ উঠেছে।  ঘটনার পর নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। মেয়ের কাছ থেকে গোটা ঘটনা জানার পর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত আতাউর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের পর অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চিকিৎসার নামে কুসংস্কার বা ঝাড়ফুঁকের আড়ালে কোনও অপরাধমূলক ঘটনা ঘটছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।  

মুক্তির আগেই রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিডিও ভাইরাল

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা