ছেলে ধরা সন্দেহে পুরাতন মালদায় খুঁটির সঙ্গে বেঁধে গণপ্রহার মহিলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাবুক: ছেলে ধরা সন্দেহে উত্তাল পুরাতন মালদা লোকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রাম। এক মহিলাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রেখে দীর্ঘক্ষণ ধরে চলে মারধোর। পরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের(Old Malda Block) ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে(Amtala Village)। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট শিশু কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলাধুলা করছিল। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা হঠাৎ করে শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন।

বিষয়টি নজরে পড়তেই দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং মহিলাটিকে আটক করেন।এলাকাবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছেলে ধরা নিয়ে নানা খবর ও গুজব ছড়িয়ে পড়ায় তারা আগেই সতর্ক ছিলেন। তাই সন্দেহজনকভাবে শিশুটির কাছে যাওয়ায় মহিলাকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং মারধর (Lynching)করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক মহিলার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফের জেলায় জেলায় ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ার ঘটনায় চিন্তিত প্রশাসন। একাধিক জায়গায় এই ধরনের ঘটনায় আটক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে জনরোষের সম্মুখীন হচ্ছেন পুলিশ অফিসাররা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর