পুরাতন মালদায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রতিবাদে সরব বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,চালিশা পাড়া: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশা পাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওল্ড মালদাগামি রাস্তা।জানা গেছে, মৃত যুবকের নাম সিকান্দার আলী (৩৫)। বাড়ি চালিশা পাড়াতেই। পরিবারে রয়েছেন তার মা ও এক বোন। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে এলাকায় একটি স্থানে মদ্যপানের উদ্দেশ্য গেলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে যায়। এরপরই ঘটে বিপত্তি।

কিছুক্ষণ পর যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।পরিবার ও স্থানীয়দের দাবি, যুবকের মৃত্যু থানার মধ্যেই হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ প্রথমে মৃত্যুকে অসুস্থতা জনিত বলে দেখিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু ঘোষণা করানোর চেষ্টা করে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ওই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ ।স্থানীয় মানুষের দাবি ওই যুবক এলাকায় জনপ্রিয় ছিল। তার এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এদিন এই বিক্ষোভ ও অবরোধের দরুন ওল্ড মালদা এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। যানজট ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবরোধ উঠে যায়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর