​জীবিত ভাই ‘মৃত’, দিদি ‘নিখোঁজ’! আসানসোলে খসড়া ভোটার তালিকা ভুলে ভরা, ক্ষোভ তুঙ্গে

দু'জনেই জীবিত, অথচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পরে খসড়া তালিকায় একজনকে দেখানো হল তিনি 'মৃত', আর অন্যজন নিখোঁজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’জনেই জীবিত, অথচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পরে খসড়া তালিকায় একজনকে দেখানো হল তিনি ‘মৃত’, আর অন্যজন নিখোঁজ। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে। বিভ্রান্ত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। সালান পুর গ্রামের মাঝি পাড়ার বাসিন্দা ভীমচন্দ্র মণ্ডল (৭০) এবং তাঁর ৮৮ বছরের দিদি সারথী মণ্ডল। দেশের নাগরিক হওয়ার যাবতীয় তথ্য দিয়ে SIR এর ফর্ম পূরণ করেছিলেন দুজনেই। কিন্তু খসড়া তালিকায় তাঁদের নাম খুঁজতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের।

শেষে দেখতে পান, খসড়া তালিকায় ভীমচন্দ্রের নাম থাকলেও পাশে মৃত লেখা রয়েছে, আর তাঁর দিদির নামের পাশে লেখা রয়েছে নিখোঁজ। যা দেখা মাত্রই হকচকিত হয়ে যান সকলে। দুজনেই বেঁচে আছেন এবং পরিবারের সঙ্গেই আছেন। এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মণ্ডল পরিবার জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য এক সঙ্গেই SIR-এর ফর্ম পূরণ করে নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। কিন্তু খসড়া তালিকায় পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও, দুই প্রবীণ সদস্যের তথ্য ভুল দেওয়া হয়েছে। শুধু ওনারা দুজন নন, ওই বুথের আরও এক বাসিন্দা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশেও ‘নিখোঁজ’ লেখা রয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, ভুয়ো ভোটার ছাটাই করতে গত ৪ নভেম্বর পশ্চিমবঙ্গ-সহ ১২ টি রাজ্যে SIR শুরু হয়। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছে এনুমারেশন ফর্ম বিলি করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (BLO)। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। এর ভিত্তিতে খসড়া তালিকা প্রকাশ করা হয়। ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, খসড়া তালিকায় বাদ গিয়েছে তাদের নাম। প্রায় ৫৮ লক্ষ ভোটার নাম বাদ গিয়েছে। আর তাতেই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর