৩০ বছর আগে স্ত্রীকে খুন করে যাবজ্জীবন, তাঁবু থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর : ৩০ বছর আগে স্ত্রীকে খুন করে জেলে গিয়েছিলেন। যাবজ্জীবন সাজা হলেও ১৫ বছর আগে ফিরে এসেছিলেন বছর ৫৫-র প্রৌঢ়। কিন্তু পরিবারের লোক তাকে সঙ্গে রাখতে চায়নি। প্রথমে গ্রাম ভীমাহারের ধারে ও পরে সরিষাদিঘি এলাকায় তাঁবু খাটিয়েই থাকতেন ওই বৃদ্ধ।সেই তাঁবু থেকেই উদ্ধার হয়েছে ওই বৃদ্ধের পচাগলা দেহ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, প্রতিবেশীরা কয়েকদিন ধরে পচা গন্ধ পাচ্ছিলেন। গন্ধের উৎসের খোঁজ করে জানা যায় ওই তাঁবু থেকে আসছে গন্ধ। তাঁবুতে ঢুঁকতেই গুলিয়ে উঠল গা। শিউরে ওঠেন সকলেই। পচাগলা অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। এরপরেই স্থানীয়রাই খবর হেয় কোতুলপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরা গিয়ে প্রথমে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

সূত্রের খবর, বৃদ্ধের বাড়ি ভিমাহার গ্রামে। কিন্তু স্ত্রীকে খুন করায় পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। সাজা কাটিয়ে বাড়ি ফিরলেও, পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে রাখতে চাননি। তাই প্রথমে নিজের গ্রামের কাছে এবং পরে সাগরদিঘি এলাকায় তাঁবু বানিয়ে থাকতে শুরু করেছিলেন। রবিবার ওই তাঁবু থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রতিবেশীরা তাঁবুতে দেখে ওই ব্যক্তি পড়ে রয়েছেন। তাঁরাই দ্রুত খবর দেয় পুলিশে। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোতুলপুর থানার পুলিশ জানার চেষ্টা করছে, কবে শেষ ওই বৃদ্ধকে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে এর মধ্যে আর কাউকে দেখা গিয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের