সেলফি তুলতে গিয়ে ঝিলের জলে তলিয়ে গেল তরুণ

সেলফি তোলার নেশায় মানুষ কত কী না করে। আর কারোর ক্ষেত্রে এই সেলফিই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলফি তোলার নেশায় মানুষ কত কী না করে। আর কারোর ক্ষেত্রে এই সেলফিই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মল্লিকপুর এলাকায় এক তরুণ ঝিলের জলে তলিয়ে গেলেন। সে ওই ঝিলের জলে বিপজ্জনক ভঙ্গিমায় সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মৃতের নাম বাবাই দাস (১৯), তিনি তিলজলার বাসিন্দা। ওই তরুণ মল্লিকপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার সকালে বাবাই বন্ধুদের সঙ্গে স্থানীয় আখনা ঝিলের ধারে সেলফি তুলতে গিয়েছিল। তখনই অসাবধানবশে ঝিলের জলেই তলিয়ে যায় ওই তরুণ। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা এসে কয়েকঘণ্টার চেষ্টায় দেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলেই কলকাতার তিলজলা থেকে মল্লিকপুরে এসেছিল বাবাই দাস। রবিবার সকাল আটটা নাগাদ সেখানকার দুই বন্ধুর সঙ্গে আত্মীয়ের বাড়ির অদূরেই আখনা ঝিলের ধারে ঘুরতে যায় সে। ঝিলের পাড়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবিও তুলছিল তাঁরা। সেই সময়ই পা পিছলে ঝিলের জলে পড়ে যায় বাবাই। দুই বন্ধু বাঁচানোর চেষ্টা করলেও মুহুর্তে গভীর জলে তলিয়ে যায় সে। সেই বন্ধুরাই পরিবারের লোকজনদের খবর দেয়। স্থানীয় বাসিন্দারা বাবাইয়ের খোঁজ পেতে ঝিলের জলে জাল পাতেন। তবুও কোনও হদিশ মেলেনি। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পরে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দুপুরের দিকে বাবাইয়ের নিথর দেহ উদ্ধার করেন তাঁরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের