অধরা  উজ্জ্বলার টাকা, জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিও যাতে সহজে রান্নার গ্যাস বা এলপিজি পেতে পারেন সেই লক্ষ্য নিয়ে চালু করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছেন না বাংলার মানুষ। তাই নিন্মবিত্তদের পক্ষে ৮৫৬.৪০ টাকা দিয়ে ১৫ কেজির একটি গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা নেই। সেইজন্য তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে জঙ্গল থেকে কাঠ সঞ্চয় করতে। আর তাতেই ঘটল বিপত্তি।

আলিপুরদুয়ারের জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় প্রাণ হারালেন একজন। এই নিয়ে টানা ৫ দিনে চারজন হাতির হামলায় মারা গিয়েছেন। আর তাতেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে। অভিযোগ উঠেছে, উজ্জ্বলা যোজনায় বারবার আবেদন করেও গ্যাস মিলছে না। তাই বাধ্য হয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে আইন ভেঙে জঙ্গলে ঢুকতে  হচ্ছে গ্রামবাসীদের।

উল্লেখ্য , এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানিয়েছেন,  ‘উজ্জ্বলা যোজনায় গ্যাস পেলে আর গ্যাসের দাম একটু কম হলে এভাবে বসতিবাসীদের জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যেতে হত না। আমরা বারবার বলছি কেন্দ্রের মোদি সরকার শুধু জনদরদি বুলি আওড়াচ্ছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনদরদি সরকার।‘ বলা বাহুল্য, কেন্দ্রীয় সরকার এই যোজনায় বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোর মহিলাদের নামে বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হয়। আর এই প্রকল্প নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছেন বাংলার মানুষ।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা