দমদমে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার এসটিএফ’এর

চলন্ত ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল রাজ্য এসটিএফ’এর আধিকারিকরা। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য এসটিএফ’এর আধিকারিকরা। মঙ্গলবার সকালে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম তপন সাহা। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে দাবি রাজ্য এসটিএফের। ধৃতকে গ্রেফতার করার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তি কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনছিল, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাঁর তা জানার চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা। এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে আর কে বা কার আজড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ধৃত তপন সাহা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে রাজ্যে তল্লাশি চালিয়ে একের পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র সহ পাচারকারিদের গ্রেফতার করছে পুলিশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। এর আগে গত ২ নভেম্বর উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দিয়ে বেআইনি অস্ত্রের খোঁজ পায়। ওইদিন গভীর রাতে হানা দিয়ে রাইফেল ও সেভেন এমএম পিস্তল উদ্ধার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বোমা বানানোর মশলাও। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর আদালতে তুললে বিচারক তাঁকে হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন সেই ব্যক্তি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়