গেমে আসক্তি! ৯ লক্ষের গয়না ৪ হাজারে বিক্রি করল বাদুড়িয়ার যুবক, শোরগোল এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে গেমের নেশা শেষ পর্যন্ত বড় অপরাধের দিকে ঠেলে দিল এক নাবালককে। গেম খেলার জন্য টাকার জোগাড় করতে গিয়ে বাড়ি থেকেই বিপুল পরিমাণ গয়না চুরি করে তা বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায়। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে এবং চুরি যাওয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক অষ্টম শ্রেণির ছাত্র এবং বাদুড়িয়ার পান্তাপাড়া এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই সে অনলাইনে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। গেমে অংশ নেওয়া ও বিভিন্ন স্তর অতিক্রম করার জন্য নিয়মিত টাকার প্রয়োজন হচ্ছিল। পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে শেষ পর্যন্ত সে ভুল পথে হাঁটার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধ্বস

কয়েকদিন আগে বাবা মায়ের অজান্তেই বাড়িতে রাখা সোনার গয়না সরিয়ে নেয় ওই নাবালক। পরিবারের দাবি, চুরি যাওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পরে সেই গয়না অর্জুন মল্লিক ও মনোজিৎ দাস নামে দুই যুবকের হাতে তুলে দেয় সে। অভিযোগ, গয়নার প্রকৃত মূল্য গোপন রেখে ওই দুই যুবক নাবালককে প্রতারিত করে মাত্র ৪ হাজার টাকার বিনিময়ে গয়নাগুলি হাতিয়ে নেয়।

অনলাইনে গেম খেলার সূত্রেই নাবালকের সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। প্রথমে বিষয়টি পরিবারের নজরে না এলেও গত ৭ ফেব্রুয়ারি গয়না খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন বাবা মা। এরপর ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্যা ঘটনা স্বীকার করে নেয়।

পরবর্তীতে নাবালকের পরিবার বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত অর্জুন মল্লিক ও মনোজিৎ দাসকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া গয়নাও উদ্ধার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অনলাইন গেমের আসক্তি থেকে কীভাবে নাবালক এই অপরাধে জড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা