গ্যাসের ঘাটতির কারণে দিঘার জগন্নাথ মন্দিরের ভোগের আয়োজনে কাটছাঁট

পশ্চিমবঙ্গেও মন্দিরগুলিতেও এর প্রভাব পড়েছে। গ্যাস সঙ্কটের কারণে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্যে ভোগের আয়োজন কমিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। যার আঁচ পড়েছে বিশ্বব্যাপী জ্বালানিতে। যার ফলে সাধারণ মানুষের রান্নাঘরে সঙ্কট দেখা দিচ্ছে, হোটেল-রেস্তোরাঁয় প্রভাব পড়ছে। পাশাপাশি বিভিন্ন মন্দিরগুলিতেও যুদ্ধের প্রভাব পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। যাতে বলি হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। এরপর থেকেই প্রতিশোধ তুলছে ইরান। আমেরিকা-ইজরায়েলের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যেটি বিশ্বব্যাপী তেল-জ্বালানি আমদানি-রপ্তানি র প্রধান কেন্দ্র। ভারতেও এর প্রভাব পড়েছিল। কারণ ভারতও দেশে তেল আমদানি করতে পারছিল না। যার প্রভাব পড়েছে দেশবাসীর রান্নাঘরে। যদিও ভারতের জন্যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। ইতিমধ্যেই তেল সরবরাহের ব্যাঘাত ঘটার কারণে রান্না এবং বানিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক লাফে প্রায় ৬০ টাকা বেড়েছে রান্না ও বানিজ্যিক গ্যাসের দাম। মিলছে না পর্যাপ্ত এলপিজি গ্যাস সিলিন্ডার। যার ফলে রেস্তরাঁ-হোটেল গুলিতে উনুন জ্বালিয়ে রান্না শুরু হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে অনেক খাবারের সংখ্যা।

গ্যাস কিনতে আম জনতার পকেটে ছ্যাকা লাগলেও গ্যাসের জন্যে সকাল থেকেই গ্যাস ডিলারগুলিতে লাইন জমছে।পাশাপাশি গ্যাসের অভাবে রেশন দোকানেও ভিড় জমছে। কেরোসিন তেল কিনতে শুরু করেছেন। গ্যাস না থাকলে মানুষ খাবে কি, রান্না করবে কী করে? এই চিন্তায় ঘুম উড়েছে দেশবাসীর। এমন পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার কারণে বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে। পাশাপাশি গ্যাসের ঘাটতি থাকায় দেশজুড়ে বিভিন্ন মন্দিরগুলিতেও ভোগের আয়োজন কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও মন্দিরগুলিতেও এর প্রভাব পড়েছে। গ্যাস সঙ্কটের কারণে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্যে ভোগের আয়োজন কমিয়ে দিয়েছেন। কোথাও আবার বন্ধ করেও দেওয়া হয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরেও ভগের আয়জনে কাটছাঁট করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এই মন্দিরের উদ্বোধন হয়। যা রাজ্যবাসীদের কাছে অনন্য পাওয়া। এরপর গত বছরের শেষ থেকে মন্দিরে ভোগ পরিবেশন শুরু হয়। বছর জুড়ে লক্ষ লক্ষ ভক্ত আসছেন এই মন্দিরে। ভোগের আয়োজন ভক্তদের কাছে বাড়তি পাওনা। এবার সেখানেও প্রভাব পড়ল এলপিজি গ্যাসের ঘাটতি। ভোগের আয়োজনে কাটছাঁট করা হল। পাশাপাশি কলকাতার ইসকন মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য তিনবেলা ভোগের আয়োজন করা হয়। কিন্তু গ্যাসের ঘাটতি থাকার কারণে দুই বেলা ভক্তদের ভোগ পরিবশন করা হবে বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এই বিষয়ে মন্দির সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, ‘মন্দিরে গ্যাসের ঘাটতি রয়েছে। আমরা পর্যাপ্ত বানিজ্যিক গ্যাস পাচ্ছিনা। আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ প্রস্তুত করতাম। তাদের দু’বেলা খাবার পরিবেশন করতাম। তবে, গ্যাসের ঘাটতির কারণে, আমরা বর্তমানে ভক্তদের কেবল খিচুড়ি পরিবেশন করছি, আর সাড়ে সাতশো ভক্তদের খাওয়ার ব্যবস্থা করছি। তীর্থযাত্রীদের ভোগের আয়োজন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা দিঘা মন্দিরেও ভোগের আয়োজন কমিয়ে দিয়েছি। ভগবানের ভোগের জন্যে দুই দিনের গ্যাস স্টকে রয়েছে। যার ফলে গ্যাসের ব্যবহার কম হচ্ছে। সেই কারণেই আমরা ভোগের আয়োজন কমিয়ে দিয়েছি। শুধু খিচুড়ি পরিবেশন করছি। আশা করি এই সঙ্কট কমে যাবে। তাড়াতাড়ি যুদ্ধ শেষ হোক। আর আমাদের জীবন স্বাভাবিক হয়ে যাক। তবে, আমরা জানি না কতদিন আমরা এভাবে চলতে পারব। কেন্দ্রীয় সরকার যেন যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস সংকট সমাধানের ব্যবস্থা করে।’ এদিকে যুদ্ধের আবহে উত্তর কলকাতায় বাগবাজারে সারদা মায়ের বাড়িতে প্রসাদ বিতরণও বন্ধ করা হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি