আবহাওয়ার খামখেয়ালিপনা,বক্সার কমলালেবুর ফলন তলানিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: শীতের আগমন মানেই খেজুরের রস, কমলালেবু। উত্তরবঙ্গ জুড়ে কমলালেবুর সুনাম ছিল বিস্তর। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় সেখানে বাধা পেয়েছে ফলন। উত্তরবঙ্গের কমলালেবুর খ্যাতিও এখন তলানিতে এসে ঠেকেছে। এই সময় ঠান্ডা ও কুয়াশার দাপট অনেকটাই কম। সেই কারণে বক্সারে কমলালেবুর ফলনও হয়েছে কম।

ফলন না হওয়ায় বাজারে বক্সারের কমলালেবুর বিক্রিও তেমনভাবে হতে দেখা যাচ্ছে না। আলিপুরদুয়ারের বাজারে বক্সারের কমলার বদলে এখন দাপট দেখাচ্ছে ভূটানের কমলা লেবু। হাঁড়ে হাঁড়ে কাপুনি ছাড়াও শীত আসার প্রতিনিধিত্ব করে যারা সেই নলেন গুড়, জয়নগরের মোয়া, পিঠা পুলির সঙ্গে এক আসনে নিঃসন্দেহে জায়গা করে নেয় কমলা লেবু। শীতের এই মরশুমী ফলটি নিয়ে আমাদের গর্বের শেষ নেই। সম্প্রতি দার্জিলিংয়ের কমলা পেয়েছে জিআই ট্যাগ।

বক্সারের কমলার ফলন নিয়ে শুরু হয়েছে চিন্তা। জানা গিয়েছে, বর্তমানে ১২-১৫ হেক্টরের মতো পাহাড়ে কমলালেবুর চাষ হয়। গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে দপ্তর থেকে ১০ হাজার কমলালেবুর চারা বিলি করা হয়েছিল বক্সার চাষিদের। সেগুলো থেকে তিন চার বছর পর ফল আসবে। পাশাপাশি আবহাওয়ার খামখেয়ালিপনায় মার খেয়েছে কমলালেবুর ফলন। আবহাওয়ার সঙ্গে সঠিক পরিচর্যাো হচ্ছে না কমলার। তাই যতটা পলন হওয়া উচিৎ, সেটা হচ্ছে না। বক্সার কমলালেু দেখতে অন্যরকম হয়। আকারে ছোট ও হালকা সবুজ হয়ে থাকে। সেই লেবুর বাজারে দেখা নেই। তার জায়গা দখল করেছে ভূটানের লেবু।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?