সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল, গঠন হল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অধীনে পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থীই খুঁজে পেল না বাম ও বিজেপি। বিরোধী দুই দলের একজনও মনোনয়ন জমা দিতে না পারায় ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গত ২৫ মার্চ নমিনেশন ফর্ম তোলেন তৃণমূল কর্মীরা এবং ২৬ মার্চ নমিনেশন ফর্ম দাখিল করেন। তবে বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফর্ম জমা দেওয়ায় ৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই বুধবার পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন হয়।

পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড(Paduma Samabay Krishi Unnayan Samiti ) বোর্ডের নব নির্বাচিত সভাপতি পদে আসীন হলেন জামাল হোসেন খাঁন, সহ-সভাপতি সুশান্ত কুমার রায় এবং সেক্রেটারি রায়হান মোল্লা। এদিন বোর্ড গঠন হওয়ার পরই সবুজ আবির খেলায় মাতলেন পদুমা অঞ্চল তৃনমূল কংগ্রেস এর কমিটির সকল সদস্য ও পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সকল সদস্যরা।

পদুমা অঞ্চল তৃনমূল সভাপতি তথা এলাকার জননেতা তরুন গড়াই জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ‌্যায়ের(Mamata Banerjee) ৯৪টি সামাজিক প্রকল্প এবং মানুষের পাশে তৃণমূল ৩৬৫ দিন ২৪ ঘণ্টা থাকার জন‌্যই সমবায় ভোটে একজনও বিরোধীদের হয়ে মনোনয়ন জমা দিতে আসেননি।’’ওই এলাকায় উন্নয়ন এগিয়ে যাবে আরো দ্রুত গতিতে। বিরোধীরা দূর থেকে দাঁড়িয়ে তা দর্শকের মত শুধুমাত্র দেখতে থাকবে।বিরোধীদের ওপর মানুষ ভরসা করছে না। এই সমবায় সমিতিতে তৃণমূল প্রার্থীদের জয়লাভ তার বড় প্রমাণ। কৃষি মানুষদের এই সমবায় সমিতি যাতে আর্থিকভাবে সাহায্য করতে পারে তার জন্য গ্রামবাসীরা মা মাটি মানুষের প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির