ডায়মন্ড হারবারের পর ব্যারাকপুরে চালু হতে চলেছে সেবাশ্রয়

Share:

নিজস্ব প্রতিনিধি : ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু হয়েছে সেবাশ্রয় ২। গত সোমবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। সেই মডেলই এবার হতে চলেছে ব্যারাকপুরে। সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে শুরু হতে চলেছে সেবাশ্রয় প্রকল্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সংসদ। তিনি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ডায়মন্ড হারবার লোকসভায় সেবাশ্রয় ২ এর ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামী দিনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও সেবাশ্রয় চালু হবে।

ডায়মন্ডহারবারের মহেশতলা বিধানসভা থেকে এই কর্মসূচির সূচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় কর্মসূচিতে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। ছোটদের পাশাপাশি বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষকেও বুকে টেনে নিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। নিজের জন্মদিনের দিনেই ঘোষণা করেছিলেন এই কর্মসূচির। সেই কথা রেখে চালু করলেন ‘সেবাশ্রয় ২’ । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে ফের শুরু হল ‘সেবাশ্রয় ২’ (Sebaashray-2)। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জানা গিয়েছে, ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

ডায়মন্ড হারাবারের পর এবার ব্যারাকপুরেও চালু হতে চলেছে সেবাশ্রয়। তবে কবে থেকে হবে সেই বিষয়ে কিছু জানাননি সাংসদ পার্থ ভৌমিক। ডায়মন্ডহারবারে গিয়ে ক্যাম্প পরিদর্শন করার পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও চালু করতে চাইছেন তিনি। মানুষের পাশে থাকতেই সাংসদের এই নয়া উদ্যোগ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর