বিধানসভা অধিবেশনে যোগ দিতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল থেকে বেরিয়েই তিনি বলেছিলেন বেহালাবাসীর কাছে  প্রশ্ন করবেন কাদের কাছ ঠেকে টাকা নিয়েছেন। এবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চিঠি পাঠিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, বিধানসভার অধিবেশনে যোগ দিতে চান পার্থ। সামনেই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশনে। সেখানে যোগ দিয়েই পুনরায় রাজনীতিতে যোগ দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়।

দেখা দিয়েছে অন্য সমস্যা। আসলে বিধানসভাকে এখনও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ চিঠি পাঠায়নি। সেই জন্য জেল যদি রিলিজ লেটার না দেয় তাহলে পার্থ চাইলেও অধিবেশনে যোগ দিতে পারবেন না। প্রেসিডেন্সিও কর্তৃপক্ষ চিঠি না দিলে বিধানসভাও এ বিষয়ে কিছু করতে পারবেন না। তাই রিলিজের ব্যাপারে চিঠি না আসলে পার্থ চট্টোপাধ্যায়ের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েই গিয়েছে।

জেলমুক্তির পর বাড়ি ফিরেই ঘনিষ্ঠবৃত্তে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি কাজে ফিরতে চান। এমনটাও শোনা যাচ্ছিল, বিধানসভায় শীতকালীন অধিবেশনেও নাকি যোগ দিতে চাইছেন তিনি। এদিকে অধিবেশনে যোগ দিলেও কোথায় বসবেন পার্থ? কারণ, তৃণমূলের টিকিটে জিতলেও দল তাঁকে সাসপেন্ড করেছিল। ফলে নিজের পছন্দের আসনে বসতে পারবেন না তিনি।

বিধানসভার অধিবেশন কক্ষে স্পিকারের ডানদিকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তারপর বৃত্তাকারভাবে বসেন শাসক দলের বিধায়করা। স্পিকারের বাঁদিকে বসেন বিজেপির বিধায়করা তৃণমূল ও বিজেপির মধ্যবর্তী আসনে বসেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা ফিরলে তিনি কোথায় বসবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের হয়ে কাজ করতে চেয়েছেন ঠিকই। কিন্তু এই বিষয়ে এখনও মুখ খোলেননি শাসক দল। পার্থকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। তিনি এই মুহূর্তে তৃণমূল পরিবারের অংশ নন। তাই তৃণমূলের পাশে তো বসতে পারছেন না। মনে করা হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী যদি বিধানসভা অধিবেশনে অংস নেওয়ার সুযোগ পান তাহলে নওশাদ যে জায়গায় বসেন, তার পাশেই হয়তো বসতে পারেন বেহালার (পশ্চিম) পাঁচবারের বিধায়ক।

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে