পুরী থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন পর্যটকদের বাস, আহত একাধিক

অত্যন্ত তীব্র গতিবেগে থাকা পর্যটকদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে, তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি (ACCIDENT) ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দুর্ঘটনার কবলে পর্যকটকদের বাস। সোমবার (২৪ মার্চ) ভোরে পুরী (PURI) থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের (WEST MEDINIPUR) কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, অত্যন্ত তীব্র গতিবেগে থাকা পর্যটকদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে, তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি (ACCIDENT) ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন।

এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সূত্রের খবর, গত ১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে ৬৫ জন যাত্রী নিয়ে পুরী গিয়েছিল বাসটি। সোমবার ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় বাসযাত্রী জানিয়েছেন, আজ ভোরে পুলিশ রাস্তার মাঝে হঠাৎই পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দেয়। এরপরেই তাঁদের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে। এখানে চালকের কোনও দোষ নেই। পুরী থেকে গোটা রাস্তাই ভালমত চালিয়ে নিয়ে এসেছেন তিনি। পুলিশের অনুমান, দৃশ্যমানতা কম থাকার কারণে বাসেটির দুর্ঘটনা ঘটতে পারে। বা চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। উল্লেখ্য, গত ৫ মার্চ ভোরেও পশ্চিম বর্ধমানের একটি পর্যটকবাহী বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে