পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন আত্মঘাতী ছাত্রের মা

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: সিভিকের দাদাগিরির ঘটনায় পাঁশকুড়াতে আত্মঘাতী ছাত্র কৃষ্ণেন্দুর মা থানায় এফ আই আর(FIR) করলেন। রবিবার রাতে পাঁশকুড়া থানায়(Paskura P.S.) গিয়ে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারের  বিরুদ্ধে তার ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার এবং মারধরের অভিযোগ জানিয়ে এফআইআর লিপিবদ্ধ করেন কৃষ্ণেন্দুর মা। পুলিশ ওই এফ আই আর গ্রহণ করেছে। রবিবার পাঁশকুড়া থানার সামনে হাতের চিপসের প্যাকেট নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রবিবার দুপুরে আত্মঘাতী হওয়া ছাত্র কৃষ্ণেন্দুর বাড়িতে গিয়ে তার বাবা-মার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সমস্ত রকম আইনি সাহায্য ওই পরিবারকে তিনি করবেন বলে প্রতিশ্রুতি দেন।

“হয় দেহ দাহ করো,নাহলে নদীতে ভাসিয়ে দেবো” !এমনটাই নাকি বলেছিল পুলিশ! “সিভিকের দাদাগিরি” ই কৃষ্ণেন্দুর মৃত্যুর কারণ। অভিযোগ মৃত নাবালকের মায়ের।অভিযুক্ত সিভিক জনদরদী।ক্রমবর্ধমান জনপ্রিয়তাই কাল, দাবি সিভিকের স্ত্রীর।রং চটা দালানের এক কোণে পড়ে রয়েছে নিত্যদিনের সঙ্গী পুরোনো সাইকেলটা।যে সাইকেলে চড়ে স্কুল যেতো ছোট্ট কৃষ্ণেন্দু।শুধু স্কুল নয়,খেলার মাঠ আবদারের চিপস লজেন্স কিনতে যাওয়ার সঙ্গী ছিল সে। ঘরের এক কোণে পড়ে রয়েছে বইখাতা। দমকা হাওয়ার মাঝে মাঝে উল্টে যাচ্ছে বইয়ের পৃষ্ঠা।সুন্দর হস্তাক্ষরে ভরা অর্ধেক খাতা। ফাঁকা পাতা আর ভরবে না।
গত রবিবার পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু দাস বেরিয়েছিল চিপস কিনতে।দোকানে গিয়ে দোকানদারকে অনেকবার ডাকাডাকি করার পরে দেখতে পায়নি দোকানদারকে। দোকানের বাইরেই পড়েছিল হাওয়ায় উড়ে আসা চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট তুলে সাইকেলে করে বাড়ির পথে রওনা দিয়েছিল। এরপরেই অভিযোগ স্থানীয় ওই দোকানদার যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার ও বটে, ওই নাবালককে চোর অপবাদ দেয় ভরা বাজারে। ঘটনার পরে ওই নাবালকের মা দোকানে এসে শাসন করেন ছেলেকে। শাসন থেকে বিরত করেন ওই সিভিক ভলেন্টিয়ার।কিন্তু এই চোর অপবাদ মানতে পারেনি ওই নাবালক। বাড়ি ফিরে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে সে।

যে নোটে লেখা ছিল “মা আমি চুরি করিনি”।ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নাবালকের পরিবারের অভিযোগের তীর সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। থানায় অভিযোগ করেননি, কিন্তু খুব শীঘ্রই অভিযোগ জানাবেন থানায় এমনটাই জানান কৃষ্ণেন্দুর মা। রাতেই তিনি থানায় এফ আই আর লিপিবদ্ধ করেন সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে।তিনি বলেন সন্তান হারিয়ে দুজনে ক্লান্ত, কেউ পাশে নেই, যেই পাশে আসছে তাকে এরেস্ট করছে পুলিশ। ক্ষমতা আছে তাই দাদাগিরি দেখিয়েছে ওই সিভিক অভিযোগ তার।তার আরো অভিযোগ, সন্তানের মৃতদেহ ১০ মিনিট রাখতে দেয়নি পুলিশ।গ্রামবাসীরা কৃষ্ণেন্দুর দেহ নিয়ে বিক্ষোভ দেখায় অভিযুক্ত সিভিকের বাড়ির সামনে।সেই সময় পুলিশ বলে হয় দেহ দাহ করো, না হলে নদীতে ভাসিয়ে দেব, অথবা মর্গে ফেরত নিয়ে চলে যাব। তারাই দেহ নিয়ে চলে গেল এবং দাহ করে দিল। এত লাঠিচার্জ করল কেউ থাকতে পারল না। তবে ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নির্দোষ দাবি তার স্ত্রীর। এমনকি গত ডিসেম্বর মাসে পাঁশকুড়ার সিদ্দা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হামিদুল খানের একটি পোস্ট রীতিমত ভাইরাল হয় সমাজ মাধ্যমে।যেখানে জনদরদি কাজ করতেই দেখা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। ক্রমবর্ধমান জনপ্রিয়তাই কি কাল হয়ে দাঁড়িয়েছে ওই সিভিকে ?তৈরি হয়েছে একাধিক শত্রু?উঠছে প্রশ্ন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন