‘আরজি কর করে দেব’, পাঁশকুড়ার আত্মঘাতী নাবালকের পরিবারকে মামলা তুলতে হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় আত্মঘাতী নাবালকের পরিবারকে মামলা তুলতে চাপ দিয়ে “আর জি কর করে দেবো” হুমকি।তমলুক পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায়(Paskura P.S.)।সম্প্রতি পাঁশকুড়ার নাবালকের চিপস্ চুরি কান্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করতে।সেই ঘটনার সূত্র ধরে তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী(Homeguard Pulak Gosswami), সিভিকের বিরুদ্ধে কেস তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নাবালকের মা সুমিত্রা দাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি অভিযুক্ত জানায় তার ছেলের মত মেয়ের অবস্থাও একই করে দেবে এবং আর জিকর এর মতো অবস্থা করে দেবে। এমন হুমকি ও দেওয়া হয় আত্মঘাতী নাবালকের মাকে।এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পাঁশকুড়া থানায় গিয়ে

পুলক গোস্বামী সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুমিত্রা দাস(Sumitra Das)।প্রসঙ্গত সুমিত্রা দাসের মেয়ে নাবালিকা। এদিন পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পেয়েছি আমরা।বিষয়টি নিয়ে তদন্ত হবে। যাদের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এসেছে গোটা বিষয়টি প্রশাসন গুরুত্বসহকারে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিরোধী দল অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে জোরদার আন্দোলন পাঁশকুড়াতে শুরু হবে বলে হুমকি দিয়েছে। প্রয়োজনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। অবিলম্বে ওই পরিবারকে সমস্ত রকম নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে এমনটাই দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ধরনের হুমকি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করেছে। একটি নাবালক আত্মহত্যা করলো এবং তারপর জীবন অকালে চলে গেল সেই ঘটনার পর যারা এখনো হুমকি দেয় তাদের বিরুদ্ধে প্রশাসন কেউ উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা উচিত বলে দাবি জানিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?