সময়ে চলে না সুপার ফাস্ট ট্রেন, চালক ও স্টেশন ম্যানেজারের হাতে গোলাপ এবং মিষ্টি তুলে দিলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওন্দা : পুরুলিয়া – হাওড়া এক্সপ্রেস এর চালককে গোলাপ ফুল আর মিষ্টি দিয়ে বরণ করলেন বাঁকুড়ার ওন্দা এলাকার মানুষজন। একইসঙ্গে স্টেশন ম্যানেজারকেও মিষ্টিমুখ করানো হয়েছে। কারণ অনুসন্ধান করলে আপনি অবাক হয়ে যাবেন! এক বছরেরও বেশি সময় ধরে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলছে ট্রেন। এরফলে কাজে জন্য যাতায়াত করা সাধারণ মানুষ জন দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বাঁকুড়া ,পুরুলিয়া দুটি জেলারি নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। তাই এবার গান্ধীগিরির পথে গেলেন অতিষ্ঠ নিত্যযাত্রীরা। ওন্দা স্টেশনে ১২৮২৮ পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসের চালককে ফুল আর মিষ্টি দিয়ে বরণ করলেন নিত্য যাত্রীরা। সেই সঙ্গে আবেদন রাখলেন সময় মত যেন ট্রেন চালানো হয়। প্রতিদিন পুরুলিয়া থেকে আদ্রা বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর হয়ে ট্রেন চলাচল করে পুরুলিয়া – হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস(Purulia – Howrah Super First Express)।

সকালে হাওড়া যাওয়ার পথে এই সুপারফাস্ট ট্রেন কিছুটা সময় মেনে চললেও রাতে হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে কোনদিন সময়সূচী মানে না। হাওড়া থেকে পুরুলিয়া আসার এই ট্রেনটি ওন্দা গ্রাম স্টেশনে প্রতিদিন রাত ৮টা বেজে ১৭ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু সেই ট্রেন কখনো এক ঘন্টা কখনো আবার দু’ঘণ্টা ৩৬ মিনিট দেরিতে ওন্দা স্টেশনে পৌঁছয়। কখনো কখনো আবার তিন ঘন্টা দেরিতেও চলে এই সুপারফাস্ট ট্রেনটি। গত ১৭ ডিসেম্বর এই হাওড়া পুরুলিয়া সুপার ফাস্ট ট্রেনটি বিকেল ৪টে বেজে ৫০ মিনিটের পরিবর্তে হাওড়া থেকে ছেড়েছিল রাত ৭ঃ০০ টা বেজে ১৫ মিনিটে। সেই ট্রেন ওন্দা স্টেশনে পৌঁছানোর কথা ছিল যে নির্দিষ্ট সময় তার থেকে ৮ঘন্টা ২৪ মিনিট দেরিতে পৌঁছেছিল।

সেদিন ওই ট্রেন ওন্দা গ্রাম স্টেশনে(Onda Station) ঢুকেছিল ভোর ৪টে বেজে ৪১ মিনিটে। আদ্রা ডিভিশনে এই ধরনের অনিয়মিত সময়সূচিতে ট্রেন চলাচলে ভীষণ ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। সময় ট্রেন না চলায় কোনদিন ওন্দা স্টেশনে ট্রেন পৌঁছেছে রাত দুটোর সময় কোনদিন রাত বারোটার সময়। রাতে ফেরার পথে এই সুপারফাস্ট ট্রেনের দেরিতে চলাচল নাজেহাল করে তুলেছে আমজনতাকে। তাই বিক্ষোভ বা সংঘর্ষ কিংবা ঝগড়ার পথে না গিয়ে অফিস থেকে বাড়ি যাতায়াতের ভরসা ট্রেনের সময়সূচী মানার দাবি জানিয়ে গোলাপ ফুল আর মিষ্টি তুলে দেওয়া হল ট্রেন চালক এবং স্টেশন ম্যানেজারের হাতে। এখন দেখার বিষয় নিত্যযাত্রীদের এই গান্ধীগিরির দাওয়াইয়ে সময়ে ছোটে কিনা হাওড়া- পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস।

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই