বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Basirhat Super Specialty Hospital)। নার্সদের ঘেরাও করে বিক্ষোভ চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সন্দেশখালির এক নম্বর ব্লকের কালিনগর দক্ষিণ বেদেমারি গ্রামের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (Student) সে। রবিবার রাতে জ্বর ও হাত পায়ে যন্ত্রণা নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Basirhat Super Specialty Hospital) ভর্তি হয়েছিল সে। কিন্তু ভর্তি হওয়ার পর থেকে কোনো চিকিৎসাই হয়নি বলে অভিযোগ। একাধিকবার নার্সের কাছে গিয়ে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসক না থাকার কথা বলে এড়িয়ে গিয়েছেন তাঁরা।

রোগীর আত্মীয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে মৃত্যুপ হয় ওই ছাত্রীর। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বার বার বলার পরেও নার্সরা (Nurse) কোনও ব্যবস্থা করেনি। ক্ষিপ্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ চালানো হয়েছে।   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)। তাঁরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

অভিযোগ, হাসপাতালে আনার পর থেকে কোনও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। চিকিৎসক না থাকার কথা বলে দায় এড়িয়েছেন নার্সরা। রোগীকে ছুঁয়েও দেখা হয়নি বলে অভিযোগ উঠেছে। রোগীকে কোথাও স্থানান্তর করা হয়নি। এর জবাব দিতে হবে বলে দাবি জানানো হয়েছে।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর