এই মুহূর্তে

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনা মালদহের গ্রামীণ হাসপাতালে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রোগীর মৃত্যুতে ফের চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠল মালদা(Malda District) জেলার মানিকচক(Manikchak Death Incident) গ্রামীণ হাসপাতালে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে নামে মৃতের পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম, বয়স ৩৫। মানিকচক থানার অন্তর্গত বড় বাগান এলাকার বাসিন্দা তিনি, পেশায় ছিলেন একজন টোটো চালক। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে কাঁপুনি দিয়ে জ্বর আসে শফিকুলের। এরপরই তাঁকে গ্রামীণ হাসপাতালে(Rural Hospital of Malda) চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরই কর্তব্যরত চিকিৎসক নিরুপম রায়ের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ(Medical Negligence) তোলেন মৃতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ খড়ি মাটির দিন শেষ! রমরমিয়ে বাজারে বিকোচ্ছে প্লাস্টিকের রেডিমেড আলপনা

শফিকুলের পরিবারের দাবি, শুধু ভুল চিকিৎসা নয়, রোগীর নাক চেপে ধরে তাঁকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছেন ডাক্তার। এরপর কর্তব্যরত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা। এমনকি ডাক্তারকে তেড়ে মারতে আসেন তাঁরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে তড়িঘড়ি ঘটনাস্থলে স্থানীয় পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। ডাক্তারের সঙ্গে হাতাহাতিতে পুলিশ বাধা দিতে এলে তাঁদের ওপরেও হাত তুলতে পিছপা হননি মৃতের পরিবার। অবশেষে অনেক চেষ্টার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ নদীর চরে পুঁতে রাখা তরুণীর মৃতদেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য পুরুলিয়ায়

মৃত যুবকের দাদা বরকত আলি ডাক্তারের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেও হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। তাঁর নাড়ির গতিও ছিল অত্যন্ত ধীর। তৎক্ষণাৎ চিকিৎসকরা রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও মৃতের পরিবার সে কথা কানে তোলেননি। অনেক পরে রোগীকে ভর্তি করা হয়। ততক্ষণে শফিকুলের অবস্থা অবনতির শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার বলেছেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করা হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হবে। তারপর তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ অনুসরণ করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

মহিলা ব্রিগেড জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি, কলকাতার কী হাল?

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

শান্তিপুরে পাঁচ উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রকাশিত তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ