গ্রাম বাংলার রঙ কী হবে, তাকিয়ে থাকবে জনতা

এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলই বলে দেবে ২০২৪’র লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঠিক কী হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ২০২৩ সালের বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। গ্রাম বাংলার মানুষ নিজ নিজ বুথে যাবেন পঞ্চায়েতের ৩টি স্তরের জনপ্রতিনিধিদের নির্বাচন করতে। ঠিক তার ২ দিনের মাথায় হবে গণনা। সেই সঙ্গে সামনে আসতে শুরু করবে ফলাফলও। আর সেই ফলাফলের দিকেই তাকিয়ে আছেন বাংলার মানুষ। কেননা এই ফলই বলে দেবে ২০২৪ সালের আগে গ্রাম বাংলার নিয়ন্ত্রণ ঠিক কার হাতে থাকতে চলেছে। তৃণমূল(TMC), বিজেপি(BJP) নাকি বাম-কংগ্রেস কাদের হাতে থাকবে গ্রাম বাংলার নিয়ন্ত্রণ সেটা জানার জন্য আর ২-৩টে আমাদের সবাইকে ধৈর্য্য ধরেই অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন ভোট গ্রামে, ভোগান্তি শহরে, রাস্তায় Bus হারা জনতা

বাংলার রাজনীতি পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব অসীম। কেননা রাজ্যের ৬০ শতাংশ মানুষের বাস এই গ্রাম বাংলার বুকে। কার্যত গ্রাম দিয়েই ঘেরা বাংলার সব শহর। সেই গ্রামের ভোটে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকল সেটা অনেক সময়েই বাংলার রাজনীতির গতিমুখ ঠিক করে দেয়। যেমনটি দেখা গিয়েছিল ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে। সেই প্রথম বাংলার মাটিতে ধরা পড়েছিল পরিবর্তনের তীব্র সম্ভাবনা। সেই বছর তৃণমূল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ যেমন দখল করেছিল তেমনি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূমের বুকে প্রায় ৪০টি ব্লকের পঞ্চায়েত সমিতিও দখল করেছিল। সেই ফলই কার্যত বলে দিয়েছিল পরিবর্তন আসন্ন। দেখা যায় সেই দাবি ভুল নয়। কেননা ২০০৯ সালের লোকসভা নির্বাচনে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের ঠিক ১ বছর বাদে বাংলার বুকে ১৯টি আসন দখল করে বাম বাংলার খুঁটি নড়িয়ে দিয়েছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিবর্তনের ঝড় বজায় রেখেই ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে আসেন পরিবর্তনের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন ৫ বছরেই দ্বিগুণ, তবুও অমিল এজেন্ট

কার্যত ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার বুকে যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা চোখে পড়ে সেটাই শেষমেষ ২০১১ সালের পরিবর্তনকে চূড়ান্ত রূপ দেয়। সেই অর্থে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলই বলে দেবে ২০২৪’র লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঠিক কী হতে চলেছে। সন্দেহ নেই এবারের পঞ্চায়েত নির্বাচনে মূল লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এই ৩ জেলায় দুই দলের সেয়ানে সেয়ানে লড়াই হবে। বাকি জেলাগুলিতে অবশ্য তৃণমূলের দাপটই এখনও পর্যন্ত চোখে পড়ছে। তৃণমূল আর বিজেপির মধ্যেকার এই লড়াইয়ে অনুঘটক হয়ে থাকছে বাম-কংগ্রেস। এবারে যেমন গেরুয়া শিবির থেকে বামেদের ঝুলিতে তাঁদের পুরাতন ভোট ফিরে যাওয়া চোখে পড়তে পারে তেমনি চোখ রাখতে হবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস কী ফল করছে সেদিকের ওপরেও। ওই ৩ জেলা বাদে বসিরহাট, ঝালদা, কৃষ্ণনগর, রামপুরহাট মহকুমাতেও কংগ্রেসের কী ফল হয় সেদিকেও চোখ রাখতে হবে। নজর থাকবে আইএসএফ বাংলার সংখ্যালঘু ভোটে কোনও থাবা বসাতে পারে কিনা। সর্বপরি আসন সংখ্যার দিক থেকে বিরোধীরা ২০১৮ সালের থেকে বেশি আসনে জিততেও পারে কিনা। 

আরও পড়ুন ২০০৩ সালে বাম জমানাতেই পঞ্চায়েত ভোটে রক্তে স্নান করেছিল বাংলা

বিজেপি ২০১৮ সালে ত্রিস্তর পঞ্চায়েতে ৬,০০০-এর মতো আসনে জিতেছিল। এ বারে তাদের লক্ষ্য ত্রিস্তরে অন্তত ১৫,০০০ আসনে জয়। যার উপর ভিত্তি করে তারা আগামী বছরের লোকসভা ভোটের জন্য কৌশল তৈরি করতে পারবে। কিছু জেলা পরিষদ আসন পাওয়ার আশা করছে কংগ্রেস-বাম জোটও। তারা মনে করছে, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় তাদের ফল ভাল হবে। এ বার রাজ্যের মোট ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হলেও জেলা পরিষদ স্তরের ভোট হচ্ছে ২০টিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় পঞ্চায়েত ভোট হচ্ছে দু’টি স্তরে— গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে। সেখানেও কেমন ফল হয় সেদিকেও সকলের নজর থাকবে। একই সঙ্গে জঙ্গলমহলের বুকে কুড়মিরা কোন প্রভাব ফেলতে পারবে কিনা সেদিকেও সবাই তাকিয়ে থাকবে।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক