উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে নানা উদ্যোগ শুরু হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা থেকে শুরু করে বাড়তি অর্থ হাতে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প–সহ নির্বিঘ্নে মানুষের জীবনযাপন এবং কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। কদিন আগে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয়েছিল তেমন উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ে তোলার কথাও উঠে এসেছিল বলে জানা যায়। তবে উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হাসপাতাল হবে?‌ তা নিয়ে এবার কাজ শুরু করল বিজেপি সরকার।

এদিকে ইতিমধ্যেই কল্যাণীতে এইমস হাসপাতাল হয়েছে। যা দক্ষিণবঙ্গের মানুষজন চিকিৎসার জন্য যেতে পারবেন। এবার উত্তরবঙ্গে এইমস হাসপাতাল হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তার পরই জোর চর্চা শুরু হয়েছে। কোথায হবে এইমস?‌ এই প্রশ্নের উত্তর জানতে চান উত্তরবঙ্গের মানুষজন। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, কোচবিহারের মাথাভাঙায় যাতে এইমস তৈরি করা হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তিনি। আবার জলপাইগুড়ির দোমোহনিতে রেলের জমিতে এইমস গড়ার জোরালো দাবি উঠেছে।

অন্যদিকে উত্তরবঙ্গে এইমস যেন রায়গঞ্জে গড়ে তোলা হয় এমনই দাবি তুলেছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের ওই দাবিকে সমর্থন জানিয়েছেন রায়গঞ্জের বর্তমান বিধায়ক কৌশিক চৌধুরী। তাই এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি চেয়েছিলেন উত্তরবঙ্গে এইমস হোক। ২০০৮ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের এইমস হাসপাতালের অনুমোদন দেয়। রায়গঞ্জের পানিশালার শিবগ্রামে এইমস হাসপাতালের জন্য চিহ্নিত হয় জমি। যদিও নানা জটিলতায় রায়গঞ্জে এইমস হয়নি। এখন রাজ্যে বিজেপি সরকার এসেছে। তাই উত্তরবঙ্গে এইমস হোক এমনই দাবি উঠতে শুরু করেছে।

এছাড়া এইমস উত্তরবঙ্গে গড়ে উঠুক। এই বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠানো হবে বলে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাই আশায় বুক বেঁধেছেন উত্তরবঙ্গবাসী। এই বিষয়ে জানতে চাওয়া হলে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, ‘‌বিষয়টি আলোচনা সাপেক্ষ। উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে সেটা এখনই বলা সম্ভব নয়।’‌ আর রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীর কথায়, ‘‌২০০৮ সালে রায়গঞ্জে এইমস অনুমোদন হয়েছিল। উত্তরের অন্য জেলাগুলিতে তুলনামূলক স্বাস্থ্য পরিকাঠামো ভাল। কিন্তু রায়গঞ্জ অনেকটাই পিছিয়ে।’‌

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের