গঙ্গাসাগর মেলায় এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরিয়ানার প্রৌঢ়

বৃহস্পতিবার সকালে নামখানার (Namkhana) হাসপাতালে (Hospital) তাঁর মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলায় (Ganga Sagar Mela) তীর্থ করতে এসে মৃত্যুর (Death) কোলে ঢলে পড়লেন হরিয়ানার (Haryana) এক পৌঢ়। বৃহস্পতিবার সকালে নামখানার (Namkhana) হাসপাতালে (Hospital) তাঁর মৃত্যু হয়। এ বছরের গঙ্গাসাগর মেলায় এটি প্রথম মৃত্যু বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধরম পাল। ৫৮ বছর বয়স তাঁর। তিনি হরিয়ানার বাসিন্দা। বাসে চেপে তিনি বৃহস্পতিবার নামখানার নারায়ণপুরে আসেন। এদিন সকালে বাস থেকে নামার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন ধরম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নামখানা গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে।

উল্লেখ্য গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরের মেলা। মেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে একাধিক হাসপাতাল। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী ও সাধারণ মানুষ দুর্ভাগ্যবশত প্রাণ হারালে তাদের জন্য ৫ লাখ টাকার বিমার (Insurance) ব্যবস্থা করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। এ বারের গঙ্গাসাগর মেলায় আগত পূণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করেছে পরিবহন দফতর। জরুরিকালীন পরিষেবা দিতে রয়েছে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান