অভয়াকাণ্ডে সাসপেন্ড তিন আইপিএস অফিসার

Share:

May 15, 2026 8:17 am
বাড়ল পেট্রোল ডিজেলের দাম

পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে দেশজুড়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার সকাল থেকেই কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা।

May 15, 2026 8:55 am
CNG-র দামবৃদ্ধি

হরমুজ প্রণালী ঘিরে অশান্তির আবহে এবার দিল্লিতে ২ টাকা বাড়ানো হয়েছে সিএনজির-দামও। এরফলে শুক্রবার থেকে দিল্লিতে সিএনজি বিক্রি হচ্ছে ৭৯.০৯ টাকায়।

May 15, 2026 9:04 am
মেট্রোর কাজ শুরু

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে চিংড়িহাটার মেট্রোর কাজ। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে বাইপাসে। যাতায়াতের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। 

May 15, 2026 10:36 am
CGO-তে রথীন ঘোষ

ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল তাঁকে বহুবার হাজিরা এড়িয়েছেন তিনি। 

May 15, 2026 11:25 am
স্পিকার পদে নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু

অষ্টাদশ বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু।

May 15, 2026 11:47 am
মানুষের অশাপূরণে বিধানসভা গুরুত্বপূ্র্ণ ভূমিকা গ্রহণ করবে: মুখ্যমন্ত্রী
May 15, 2026 11:49 am
সংবিধানকে মাথায় রেখে কাজ হবে: মুখ্যমন্ত্রী
May 15, 2026 12:53 pm
১৮ জুন বিধানসভার প্রথম অধিবেশন

আগামী ১৮ জুন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। নতুন স্পিকার রথীন্দ্রনাথ বসু এই ঘোষণা করেছেন। 

May 15, 2026 12:56 pm
নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর
May 15, 2026 12:58 pm
'জনতার দরবার'

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু করতে চলেছেন জনতার দরবার। সপ্তাহে একদিন বা দুদিন দু’ঘণ্টা করে হবে এই জনতার দরবার। 

May 15, 2026 1:02 pm
অন্তর্বর্তী স্থগিতাদেশ

তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পত্তি ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বেআইনি নির্মাণ ভাঙতেও মানতে হবে আইন। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

May 15, 2026 2:23 pm
প্রেসিডেন্সি জেলের সুপার সাসপেন্ড

প্রেসিডেন্সি জেলের সুপারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি জেলের চিফ কন্ট্রোলারকেও সাসপেন্ড করা হয়েছে। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।  এদিন তিনি বলেন, প্রেসিডেন্সি জেলে কয়েদিরা ফোন ব্যবহার করছে। জেল কর্তৃপক্ষের সঙ্গে দুষ্কৃতীদের আঁতাত হচ্ছে। পূর্বতন সরকারের অপদার্থতায় জেলে ফোন ব্যবহার করা হচ্ছে। সেই কারণে ২ জনকে সাসপেন্ড করা হয়েছে। 

May 15, 2026 2:35 pm
প্রেসিডেন্সি জেলে দুষ্কৃতীদের ফোন ব্যবহারের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
May 15, 2026 2:37 pm
প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাসপেন্ড

অভয়া কাণ্ডে সাসপেন্ড প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাসপেন্ড।

May 15, 2026 2:38 pm
সাসপেন্ড প্রাক্তন সিপি বিনীত গোয়েল

আরজি করের ঘটনায় সাসপেন্ড প্রাক্তন সিপি বিনীত গোয়েল। 

May 15, 2026 2:40 pm
সাসপেন্ড প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তা
May 15, 2026 3:19 pm
মধ্যপ্রদেশের ধারের ভোজশালাকে মন্দির হিসাবে ঘোষণা হাইকোর্টের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ