বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার জেরে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তা—এই তিনজন আইপিএস অফিসারকেও সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আরজি কর হাসপাতালের ঘটনার ফাইল তিনি নতুন করে খুলতে চলেছেন। তড়িঘড়ি তদন্ত শেষ করার যে চেষ্টা আগে হয়েছিল, তার গভীরে গিয়ে প্রকৃত সত্য উদঘাটন করতে চান তিনি।

আজ, শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার খোলা হবে। ওই সময়ে নানা পদে কর্মরত তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় মিসহ্যান্ডলিং এবং মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, বিনীত গোয়েল এবং আইপিএস অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল।’‌

২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময় আইপিএস বিনীত গোয়েল ছিলেন কলকাতা পুলিশের নগরপাল। আরজি কর কাণ্ডের পর তুমুল আন্দোলনের মুখে তাঁর পদত্যাগের দাবি ওঠে। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনে তোলপাড় হয়ে যায় রাজ্য–রাজনীতি। ওই বছরের সেপ্টেম্বর মাসে বিনীত গোয়েলকে কলকাতার সিপি পদ থেকে সরিয়ে এসটিএফের এডিজি ও আইজিপি পদে বদলি করে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, খুনের ঘটনার পর প্রাথমিক তদন্তে স্বচ্ছতার অভাব ছিল। মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার প্রস্তাব দিতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে। অন্যায় করলে কাউকেই রেয়াত করা হবে না।

সাসপেন্ড হওয়া ওই তিন উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘অ্যাজ আ হোম মিনিস্টার, আমি চার্জ নেওয়ার পর চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির কাছে লিখিত চেয়েছিলাম আরজি করের ঘটনা এবং তার পরবর্তী কিছু বিষয় নিয়ে। কী ভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা সেটা হ্যান্ডল করেছিলেন, তা জানতে চেয়েছিলাম। তথ্য অনুসন্ধানের পর আপাতত একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিলাম। একরকমের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল। তার তদন্ত হবে। ওই সময়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে কাদের মধ্যে কথা হয়েছিল, কল লিস্ট, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে।’‌

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন