মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার ‘‌জনতার দরবার’‌ চালু করতে চলেছেন। রাজ্য প্রশাসন সূত্রে এমন খবরই মিলেছে। পশ্চিমবঙ্গের মানুষ যাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ অনেক সময়ই নানা বিষয় নিয়ে দরবার করতে চায়। কিন্তু কোথায় জানাবেন?‌ সেটা নিয়ে কোনও পথ খুঁজে পান না। এমন অভিযোগ রয়েছে। বহু মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকেই জানাতে চান। এবার সেই পথ খুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, শুক্রবার বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘গঠনমূলক বিরোধিতা চাই। বিধানসভা মারামারির জায়গা নয়। সংবিধানের পরিভাষায় হাউস বিলংস টু দ্য অপোজিশন। বিধানসভায় সরকার এবং বিরোধী পক্ষ ৫০–৫০ ভাগে বক্তৃতার সুযোগ পাবে। আমরা সংখ্যায় বেশি হলেও স্পিকার যেন বিরোধীদের বেশি করতে বলতে দেন, তা বলব। বিরোধীরা চাইলে মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। যদি আপনাদের দল অনুমতি দেয়। মন্ত্রীদেরও বলব দেখা করতে চাইলে সময় দেবেন। প্রয়োজনে চিঠি পাঠাতে পারেন। আগে কোনও কোনও মন্ত্রী চিঠির উত্তর দিতেন না। তবে আমরা চিঠি দিলে নিশ্চয়ই উত্তর দেব। প্রাপ্তিস্বীকারও করা হবে। কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন।’‌

এই কথা বলা হতেই অনেকে তাঁকে স্বাগত জানান। আর সেই সূত্রেই জানা গিয়েছে, আগামী দিনে ‘‌জনতার দরবার’‌ শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেটা কলকাতার কোথাও শুরু করা হবে। আবার জেলাগুলিতেও এমন ব্যবস্থা করা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘‌জনতার দরবার’‌ কর্মসূচিতে থাকবেন প্রশাসনিক কর্তারাও। সপ্তাহে দু’‌দিন এই কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে কিছু জানাননি। যদিও প্রশাসন সূত্রে খবর, মানুষের কথা শুনতে চান তিনি। আর তাই ‘‌জনতার দরবার’‌ কর্মসূচি করবেন তিনি। বহু মানুষের সমস্যা আছে। যা তাঁর কাছে সরাসরি জানানো যাবে।

এছাড়া আজ বিধানসভায় উপস্থিত হয়ে নানা বার্তা দেন মুখ্যমন্ত্রী। সবাইকে নিয়ে চলার বার্তাও দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্দেশে বললেন, ‘‌আমরা চাই না বিরোধী দলনেতা ১১ মাস বিধানসভার বাইরে থাকুন। কোনও বিধায়ক শারীরিক হেনস্থার শিকার হোন, আমরা চাই না। ভাষা প্রয়োগে শালীনতা বজায় থাক। আমরা গঠনমূলক বিরোধিতা শুনতে চাই। আমরা সংবিধানকে মাথায় রেখে কাজ করতে চাই। বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব কাম্য। স্পিকার সরকারের সঙ্গে পরামর্শ রেখে চলবেন। তাঁর নির্দেশ আমরা মেনে চলব।’‌

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী