‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট ইউজির নতুন দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সারা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। প্রশ্নফাঁসের বিতর্কের পর এর মধ্যেই নিট-ইউজিতে বড় পরিবর্তনের ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার তিনি জানান, আগামী বছর থেকে নিট ইউজি সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। সরকারের মতে, এই ব্যবস্থা চালু হলে পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা আরও শক্তিশালী হবে এবং প্রশ্নফাঁসের মতো অনিয়ম আর হবে না। 

এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, নিট ইউজি ২০২৬ এর নতুন করে হতে চলা পরীক্ষার অ্যাডমিট ১৪ জুনের মধ্যে প্রকাশ করা হবে। মন্ত্রী জানান, ৩ মে অনুষ্ঠিত মূল পরীক্ষার পর ৭ মে একটি সন্দেহজনক প্রশ্নপত্র নিয়ে অভিযোগ ওঠে। তদন্তে প্রশ্নফাঁসের সত্যতা নিশ্চিত হওয়ার পর ১২ মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ দিতে সরকার কোনও আপস করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। 
এনটিএ জানিয়েছে, নতুন করে পরীক্ষার জন্য কোনও আবেদন করতে হবে না। অতিরিক্ত কোনও পরীক্ষার ফি- নেওয়া হবে না। তবে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, যা নির্দিষ্ট সময়ে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, সিবিআই পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে। যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চাই না কোনও মাফিয়া চক্র পরিশ্রমী শিক্ষার্থীদের প্রাপ্য সুযোগ কেড়ে নিক। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রয়োজনে পরিবহণের ব্যবস্থাও করা হবে। আগামী বছর থেকে CBT পদ্ধতি চালু হওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশিকা পরীক্ষায় একটি বড় প্রযুক্তিগত সংস্কার ঘটতে চলেছে।’

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি