রাজ্য সরকারের উদ্যোগে পিংলায় শুরু পটচিত্র মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: রাজ্যের পটের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া। ২০১০ সাল থেকে এই গ্রামে পটমেলা শুরু হয়, কখনও জেলা প্রশাসনের সহযোগিতায় আবার কখনও বেসরকারি সংস্থার তরফে এই মেলায় পট শিল্পীরা তাদের পট শিল্প কারুকার্য সম্ভার, ফুল-পাতা থেকে প্রাকৃতিক রং তৈরী ও পটচিত্র আঁকার পদ্ধতি প্রদর্শন করেন।এ বছর রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা পর্যটন দফতরের সহযোগিতায় এই পটচিত্র মেলা(Cloth Picture) ২৭ ডিসেম্বর থেকে শুরু। আগামী ৩ রা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই গ্রামে বসবাসকারী ১৩৬ পরিবার বসবাসকারী পট চিত্র শিল্পীরা একসময় পৌরাণিক কাহিনীর বড় পট চিত্র এঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান শুনিয়ে দিন গুজরান করতেন।

এখন সময় পাল্টেছে, তাই শিল্পমনেও পরিবর্তনে এসেছে। এখন শিল্পীরা শুধু কাগজের পট চিত্র এঁকেই ক্ষান্ত নন, নানান সামাজিক ঘটনাবলীর বিষয়বস্তু তাদের তুলির কলম ফুটে ওঠার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের ওপর তাদের শিল্পকলার ছোঁয়া লেগেছে।শাড়ি, জামা, পাখা, বাতি নানা জিনিসের ওপর নানা রঙের বাহারি চিত্র এখন ফুটিয়ে তুলছেন তাঁরা। রাজ্য সহ বাইরেও এ সকল জিনিসের কদর বাড়ছে তরতর করে। কেনা বেচা ছাড়াও বাংলার নানা প্রান্তের শিল্পীদের লোকসাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যক্তিরাই শুধু নন, রাজ্য, জেলা সহ রাজ্যের বাইরের বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করেন। বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময়।

শুক্রবার বিকেলে পিংলা ব্লকের নয়া পটচিত্র মেলার সরকারি ভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা সবং এর বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভূঁঞ্যা এবং খড়গপুর মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। শুক্রবার থেকেই পিংলার নয়ার পট শিল্প গ্রামে ভিড় জমিয়েছেন উৎসুক অতিথিরা তাঁরা পট শিল্পীদের কারুকার্য চাক্ষুষ করছেন এদিকে পটের গান শোনানোর জন্য সম্ভার সাজিয়ে অপেক্ষারত পট শিল্পীরা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি