কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা, দেখে নিন কোন খাতে কত

বৈঠকে উঠে এসেছে বিভিন্ন প্রকল্পের নামকরণ বিষয়টিও। রাজ্যের যুক্তি, বিভিন্ন প্রকল্পের খাতে টাকা খরচ যেমন কেন্দ্র করে তেমন করে রাজ্যও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ, মিড ডে মিল, স্বচ্ছ ভারত মিশন, ঘাটাল মাস্টার প্ল্যান, আবাস যোজনা, শিক্ষা মিশনের টাকা এবং ইয়াস ও বুলবুল দুর্যোগে ক্ষতিপূরণের প্রাপ্য বকেয়া  টাকা।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (MODI) ও মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বৈঠক হয়েছে প্রায় ৪২ মিনিট ধরে। জানা গিয়েছে, কেন্দ্রের (CENTRAL) কাছে রাজ্যের (STATE) বকেয়া প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। এর মধ্যে আবাস যোজনার বকেয়া ৯ হাজার ৩২৯ কোটি টাকা। ১০০ দিনের কাজে বকেয়া ৬ হাজার ৫৬১ কোটি টাকা। বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ হিসেবে রাজ্যের প্রাপ্য ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ হিসেবে রাজ্যের বকেয়া ৪ হাজার ২২ কোটি টাকা। সমস্ত শিক্ষা মিশনের বকেয়া ধরলে রাজ্যের প্রাপ্য ১৫ হাজার ৮৬৪ কোটি টাকা। মানে শিক্ষা খাতে বকেয়া সবচেয়ে বেশি! স্বচ্ছ ভারত মিশনে রাজ্যের প্রাপ্য ৩৪৪ কোটি টাকা। মিড ডে মিল খাতে রাজ্যের প্রাপ্য বকেয়া ১৭৪ কোটি টাকা। ঘাটাল সহ সংলগ্ন এলাকা বন্যা প্রবণ। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই দেখা যায় বন্যা পরিস্থিতি। কেন্দ্র ও রাজ্য মিলে করবে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়ন। এই খাতে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের বকেয়া ৭৪৩ কোটি টাকা।

জানা গিয়েছে, রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উঠে এসেছে জিএসটি প্রসঙ্গও। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে উঠে এসেছে বিভিন্ন প্রকল্পের নামকরণ বিষয়টিও। রাজ্যের যুক্তি, বিভিন্ন প্রকল্পের খাতে টাকা খরচ যেমন কেন্দ্র করে তেমন করে রাজ্যও।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ