মালদহের আম নিয়ে ভরা সভায় বড় মন্তব্য মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে শুক্রবার (১৭ জানুয়ারি) সভা করতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই আক্রমণ আমকেন্দ্রিক হয়ে দাঁড়াল। এমনকী বিজেপি বাংলায় ক্ষমতায় এলে আম এবং আম চাষীদের জন্য উন্নয়ন করবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আম এবং আম চাষীদের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ভাবেনি বলেও অভিযোগ মোদির। অথচ প্রত্যেক বছর গরমে মালদহের আম প্রধানমন্ত্রীকে পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ‘ভারত মাতার জয়’ বলে বক্তৃতা শুরু করেন মোদি। বাংলা ভাষায় দু’‌একটা কথাও বলেছেন তিনি। তার পরই গোটা ভাষণ দেন হিন্দি ভাষায়। সেখানেই আম নিয়ে বেলাগাম আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে মোদি বলেন, ‘‌মালদহ সেই জায়গা, যেখানে প্রাচীন নিদর্শন রয়েছে। রাজনীতি এবং সাংস্কৃতির চেতনা। মালদহ বাংলার সমৃদ্ধির কেন্দ্র। আমি প্রথম বাংলার শিবেন্দুশেখর রায়কে প্রণাম জানাই, যার জন্য মালদহ আজও পরিচিত। আজও নিজের আম, আমসত্ত্ব, রেশম, লোকসঙ্গীত, বৌদ্ধিক চেতনার জন্য পরিচিত।’‌

অন্যদিকে বাংলায় পরিবর্তন চাই বলেও আওয়াজ তোলেন প্রধানমন্ত্রী। আর সব কিছুই করবেন বলে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্ষমতায় বিজেপি না এলে কিছুই কি করবেন না?‌ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌বাংলার সুন্দর ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের বিশ্বাস দেখছি। মালদহের মাটি, বাংলার স্বর্গ, ভারতের বিকাশ। বিজেপি এই কাজ করে ছাড়বে। বাংলায় সুশাসন আনবে। আমার সঙ্গে একটা সঙ্কল্প নিন। আমি বলব, পাল্টানো দরকার। আপনারা বলবেন, চাই বিজেপি সরকার। আজ উৎসাহ দেখে বলছি, এবার বাংলার মানুষও বিজেপিকে বড় ব্যবধানে জয়ী করবে।’‌

এছাড়া মালদহের মানুষের দুঃখ কমাতে এসেছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তারপরই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি। মোদির কথায়, ‘‌মালদহে আপনাদের দুঃখ কমাতে এসেছি। এখানে কারখানা হচ্ছে না। কৃষকেরা সুবিধা পাচ্ছে না। মালদহ, মুর্শিদাবাদ থেকে যুবকেরা রোজগারের জন্য পালাতে বাধ্য হন। রেশম কৃষক, আম কৃষকদের অবস্থা বেহাল। আমচাষীরা বলছেন, চাষের টাকাও ওঠেনি। কারণ, তৃণমূল সরকার এই নিয়ে উদ্যোগ নেয়নি। প্রক্রিয়াকরণ নিয়ে বড় উদ্যোগ নেয়নি। আপনাদের হকের টাকা দেয়নি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আম চাষের উপর জোর দেওয়া হবে। আম চাষীদের উন্নতি ঘটবে।’‌

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা