Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রকাশ্যে মহিলাকে গুলি করে খুন, চাঞ্চল্য নবদ্বীপে

বেরিয়েছিলেন ভোর ৫ টা নাগাদ। নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে পৌঁছাতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ভোরে প্রকাশ্যে গুলি করে খুন (Murder)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। নদিয়ার নবদ্বীপের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ। মৃতার নাম রাণু বৈরাগ্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পরিচারিকা ছিলেন রাণু। নবদ্বীপের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। প্রতিদিন নিয়ম করে প্রাতঃভ্রমণে জেতেন তিনি। এদিনও বেরিয়েছিলেন ভোর ৫ টা নাগাদ। নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে পৌঁছাতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। এই গুলি করা হয় কানের দিক থেকে। তারপরেই লুটিয়ে পড়েন রাণু। আর তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। এলাকাবাসীরা তাঁকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে (Hospital)। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান মৃত্যু (Death) হয়েছে ওই মহিলার। স্থানীয়রা খবর দেয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে পুলিশ আসে হাসপাতালে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করে।

জানা গিয়েছে, মেয়ে ও ছেলে নিয়ে থাকতেন রাণু। স্বামী মারা গিয়েছেন প্রায় ২ বছর আগে। খুনের কোনও কারণ অনুমান করতে পারছেন না স্থানীয়রা। অন্যদিকে পুলিশও দ্বন্দ্বে রয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত না কি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। চলছে এলাকাবাসী ও ঘটনাদের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ। কথা বলা হচ্ছে মহিলার ঘনিষ্ঠদের সঙ্গেও। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ। এলাকা জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। ভোরে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।    

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার