আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলপাইগুড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ! পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

Handcuff
প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মেটেলি থানা এলাকায়। ইতিমধ্যে মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক কিশোর সহ পাঁচজনকে। জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পর এক পুরুষ বন্ধুর জন্মদিন উদযাপনের জন্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিল নির্যাতিতা। তারপর জন্মদিন উদযাপনের জন্য স্কুলের পিছনে যায় তারা। অভিযোগ, সেখানেই তাদের উপর হামলা চালায় অভিযুক্তরা। অভিযোগ, ওই নাবালিকার বন্ধুকে মারধর করা হয়। পরে অভিযুক্ত চার যুবক ও এক কিশোর মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে। এমনটাই অভিযোগ।

বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায় নির্যাতিতা। তারপরেই থানায় অভিযোগ দায়ের হয়, যার ভিত্তিতে সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গতকাল, মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জুভেনাইল আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকাকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে অভিযুক্তরা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে নির্যাতিতা ও তার পরিবার। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস (গ্রামীণ) সুপার উত্তম ঘোষ জানান, নাবালিকা তার বন্ধুর সঙ্গে গল্প করছিল। সেই সময়ে কয়েকজন যুবক এসে তাকে ধর্ষণ করে। তাতে জড়িত রয়েছে এক কিশোরও। নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে গ্রেফতারও করা হয় পাঁচজনকে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ