এই মুহূর্তে

নৈহাটিতে বড়সড় আর্থিক প্রতারণা চক্র ফাঁস, ভাড়া বাড়ি থেকে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন নৈহাটি। প্রতিদিন হাজার হাজার লোক এখান দিয়ে যাতায়াত করেন। স্টেশনের ওপারে একাধিক স্কুল থাকায়, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও স্টেশন দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি অফিস যাত্রী-ব্যবসায়ীরাও নৈহাটি রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করেন। এবার সেই নৈহাটিতেই বড়সড় আর্থিক প্রতারণা চক্রের হদিশ মিলল। উদ্ধার হল ল্যাপটপ, মোবাইল এবং কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হালিশহরের মারওয়ারি কল চৌমাথা এলাকার বাসিন্দা। সেখানে ঘর ভাড়া করে থাকতেন। সেখানে বসেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার কাজ চালাতেন তাঁরা। আর বিষয়টি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে নৈহাটি থানায় পুলিশ। তারপর গোপন ডেরায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ৬ টি মোবাইল এবং লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। নৈহাটি স্টেশন চত্বরে এমন আর্থিক প্রতারণা চক্রের হদিশ পেয়ে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন সকলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম শেখ জাভেদ আলি (৩৮), আসিফ আলি (৩০), নেসার হুসেন (১৮)। তাঁদের বিরুদ্ধে U/এস-৩১৮(২), ৩১৮ (৪), ৩১৯ (২), ৩১৬ (২), ৬১ (২), BNS রুজু করেছে নৈহাটি থানার পুলিশ। এবং জানা যাচ্ছে, আজ তাঁদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। এ বিষয়ে এলাকার কাউন্সিলর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি এই বিষয়ে কিছু জানতেন না, এবং কত টাকা উদ্ধার হয়েছে সেটাও জানতেন না বলে দাবি করেছেন। তবে ওই এলাকায় ভাড়া বাড়িতে এমন প্রতারণার চক্র খুলে বসেছিলেন প্রতারকরা। তা শুনে পুলিশও হতবাক হয়ে গিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte