‘কাউকে রেয়াত করা হবে না’, মহেশতলা কাণ্ডে ঘোষণা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। বুধবার দোকানপাট ভাঙচুর, একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া, বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়ার ঘটনায় কার্যতার রণক্ষেত্রের রূপ নেয় মহেশতলা, বজবজ, গোবিন্দনগর, মেটিয়াবুরুজের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। বিক্ষোভকারীদের আক্রমণে একাধিক পুলিশ আহত হন। তারা পথচলতি গাড়িতেও ভাঙচুর চালায়।

বৃহস্পতিবার এই নিয়ে বিবৃতি দিয়েছেন ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং  ডায়মন্ডহারবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুন দে। তাঁরা জানিয়েছেন, পুলিশ যথাসময়ে অ্যাকশন নিয়েছে। যতটুকু দরকার ততটুকুই পদক্ষেপ করেছে। মহেশতলায় শেষ পর্যন্ত পুলিশবাহিনী মোতায়েন করতে হয়। কাজ করতে গেলে কয়েকজন পুলিশ আক্রান্ত হন, তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।

পুলিশের দশটি টিম মোতায়েন করা হয়েছে। তল্লাশি চালিয়ে বজবজ থানা প্রচুর পরিমাণ বোমার মশলা উদ্ধার করেছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে কোনও ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। বোমার মশলা উদ্ধার করতে গিয়ে একজনের নাম উঠে এসেছে। পুলিশ তাকে আটক করেছে। ধৃতের নাম নবীনচন্দ্র রায়। সে একজন সক্রিয় বিজেপি ও আরএসএস কর্মী।

যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে, সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। কমিটি গড়ে ঘটনার যথাযথ তদন্ত করা হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে ৩টি মামলা ও কলকাতা পুলিশের পক্ষ থেকে ৪ টি মামলা, সর্বমোট ৭ টি মামলা দায়ের করা হয়েছে মহেশতলা কাণ্ডে।

ইতিমধ্যেই রবীন্দ্রনগরের একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। হামলাকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিশ্চান পাই। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। রক্তাক্ত হয়েছেন লালবাজারের একাধিক ট্রাফিক সার্জেন্ট।  তদন্ত এখনও চলছে, বজায় রয়েছে ধরপাকড়। বুধবারের ঘটনায় রীতিমতো থমথমে হয়ে রয়েছে মহেশতলা এলাকা।

বুধবার সকালে আগ্রা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত হয়। বিবাদ ক্রমেই পরিণত হয় হাতাহাতিতে। তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে আসে পুলিশ। একজন মহিলা কর্মী বিক্ষোভকারীদের আক্রমণে আহত হন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল