গ্যাস ডেলিভারি ম্যানদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: গ্যাস ডেলিভারি ম্যানদের ভয় দেখিয়ে তাদের কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানরা(Gas Delivery Man)। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ মনোজ কুমার ঝাঁ নামে এক পুলিশের এক ডিইবি অফিসার গাজোলে পরীক্ষার ডিউটি পেয়েছেন।

কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানাকরম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। কারও কাছে ৩০০০, কারও কাছে ১৫০০ টাকা নিচ্ছেন। নগদে টাকা না পেলে অনলাইনেও টাকা আদায় করছেন। এর প্রতিবাদেই তাঁরা ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ অফিসার মনোজ কুমার ঝাঁ।

এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে গাজোল থানার(Gajol P.S.) পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের স্পষ্ট অহংকার যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় ওই অফিসারের বিরুদ্ধে তাহলে তারা আগামী দিন বৃহৎ আন্দোলন শুরু করবে জেলা জুড়ে।ওই অফিসার অবশ্য কার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। সে কারোর সাথে খারাপ ব্যবহার করেনি বলে দাবি করেছেন। ডেলিভারি ম্যান অভিযোগ সুরজ সিংয়ের নামে একজনের ফোন পে নম্বরে ওই অফিসার সবার কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতিমাসে সেই টাকা দিতে হবে সকলকে এই হুমকিও দিয়েছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর