পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক–শিক্ষিকাদের নিজের জেলায় বদলির বিষয়ে আগেই ভাবনাচিন্তা শুরু করেছে নয়া বিজেপি সরকার। আর তাতে একটা খুশির হাওয়া তৈরি হয়েছে। এবার এই একই ব্যবস্থা হতে চলেছে পুলিশদের জন্যও। যাঁর বাড়ি যেখানে তাঁর পোস্টিং সংশ্লিষ্ট জেলায় অথবা শহর–শহরতলিতে হোক এটা সকলেই চান। কিন্তু নানা কারণে তা বহু বছর হয়ে ওঠেনি। সব সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই কম–বেশি এমন সমস্যা রয়েছে। যাঁরা নিজের জেলায় বা শহরে থেকে কাজ করেন তাঁদের সমস্যা নেই। আর শিক্ষক–শিক্ষিকা থেকে পুশিশ–প্রশাসনের অনেকেই নিজের জেলা বা শহর–শহরতলিতে বদলির দাবি তুলেছিলেন।

এবার সেই দাবি পূরণ হওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্য পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল—সবার জন্য সুখবর বয়ে এল। অনেকদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে পুলিশকর্মীদের অনলাইনে বদলির আবেদন করার পোর্টাল খুলতে চলেছে। এই খবর চাউর হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে পুলিশ মহলে। আগামী ১ জুন থেকে এই পোর্টাল ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে। এই ৩০ দিনের মধ্যে রাজ্য পুলিশের কর্মীরা পছন্দমতো বাড়ির কাছের জেলাতে বদলির আবেদন জানাতে পারবেন। সেটা সবদিক থেকে বিবেচনা করে তা বাস্তবায়িত করা হবে।

এই কাজ যদি বাস্তবায়িত হয় তাহলে বহু পুলিশ কর্মীকে অন্যত্র বাড়ি ভাড়া করে থাকতে হবে না। আবার সরকারি পুলিশ কোয়ার্টারে যাঁরা থাকেন তাঁরাও নিজের বাড়ি ফিরে যেতে পারবেন। আর বাড়ি থেকেই কর্মস্থলে আসতে পারবেন। অনেকদিন ধরে এই পোর্টাল বন্ধ থাকায় রাজ্য পুলিশের নীচুতলার কর্মীদের মধ্যে একটা অভিযোগ জন্ম নিচ্ছিল। এই বিষয়টি অজানা ছিল না নতুন সরকারের। তাই দ্রুত এই পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয় ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। তারপরই রাজ্য পুলিশের ডিআইজি (প্রশাসন) অরিন্দম দত্তচৌধুরি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।

তাছাড়া ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদন করতে একজন পুলিশকর্মীকে সংশ্লিষ্ট ইউনিটের রিজার্ভ অফিসার সাহায্য করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য পুলিশের এসআই, মহিলা এসআইদের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বদলি করেছিল নির্বাচন কমিশন। ভোট এখন মিটে গিয়েছে। তারপরও এসআইরা আগের জায়গাতে ফিরতে পারেননি। যা নিয়ে পুলিশ মহলের মধ্যে জোর চর্চা শুরু হয়েছিল। কদিন আগে ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলা পুলিশকর্মীদের বাড়ির পাশের জেলাতে বদলি করা যায় কিনা সেটা ডিজিকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন। তারপরই পুলিশকর্মীদের এই বদলির পোর্টাল খুলছে। যা সুখবর বয়ে নিয়ে এসেছে।

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক